শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Rahool Mukherjee- Federation: 'শুটিং বন্ধ হওয়া কাম্য নয়', রাহুল-ফেডারেশনের তরজার মাঝে পরিচালকদের উদ্দেশ্যে আর কী বললেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Ra | Editor: শ্যামশ্রী সাহা ২৭ জুলাই ২০২৪ ০১ : ৪৬Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ছোটগল্পের সংজ্ঞা অনুযায়ী বলতে গেলে পরিচালক রাহুল মুখোপাধ্যায় এবং ফেডারেশনের দ্বন্দ্ব 'শেষ হইয়াও হইল নাই শেষ'। রাহুল মুখোপাধ্যায় পরিচালনা করতে পারবেন কি না তা‌ নিয়ে শুরু হয়েছে চূড়ান্ত টালবাহানা। ফেডারেশন এবং পরিচালকদের দ্বন্দ্ব এখন আরও তীব্র। 

শুক্রবার ডিরেক্টরস গিল্ড রাহুলের উপর জারি করা তিন মাসের কর্মবিরতি তুলে নিয়েছিল। কিন্তু পরে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, পূর্বসিদ্ধান্ত বহাল থাকছে। রাহুল প্রযোজনা সংস্থা এসভিএফ-এর পুজোর ছবির সৃজনশীল প্রযোজক হিসেবে থাকবেন। পরিচালক হিসাবে নয়। পাশাপাশি, সংগঠন প্রযোজনা সংস্থাকে শনিবার থেকেই শুটিং শুরুর ছাড়পত্র দেয়। কিন্তু সেটে রাহুল মুখোপাধ্যায় থাকায় টেকনিশিয়ানরা এ দিন কাজ করেননি। এর পরেই টেকনিশিয়ান স্টুডিয়োর সামনে বিক্ষোভ দেখান টলিউডের সমস্ত পরিচালক। তাঁদের প্রশ্ন, রাহুলের উপস্থিতিতে কলাকুশলীরা কাজ করলেন না। একই ভাবে পরিচালকেরাও যদি কাজ করা বন্ধ করে দেন তা হলে কি শুধু কলাকুশলীরা একটা কাজ তুলে দিতে পারবেন? শনি এবং রবিবার পরিস্থিতি পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন তাঁরা। 

শনিবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিওতে বিভিন্ন সংবাদমাধ্যমের সামনে এই বিষয়ে সংগঠনের সিদ্ধান্ত শোনালেন স্বরূপ বিশ্বাস। তিনি জানালেন, প্রযোজনা সংস্থা এবং ডিরেক্টরস গিল্ডের তরফে ফেডারেশনকে জানোনো হয়েছিল এসভিএফ-এর পুজোর ছবির পরিচালক হিসাবে শমীক হালদার বহাল হয়েছেন, সেই মর্মে সংগঠন সম্মতি দিয়েছিল। তাই এখনই তাঁরা পরিচালকের আসনে মেনে নিচ্ছেন না রাহুল মুখোপাধ্যায়কে। তবে এই বিষয়টি পুরোটাই আলোচনা সাপেক্ষ, কারণ শুটিং বন্ধ হোক চায় না ফেডারেশন। 

প্রসঙ্গ উঠেছে 'গুপি শুটিং' নিয়েও। স্বরূপ বিশ্বাস জানান, চলতি বছর বার্ষিক সাধারণ সভার পর 'ইম্পা'র সঙ্গে ফেডারেশনের একটি 'মৌ' চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেইখানে পরিস্কার বলা হয়েছে যদি এই চুক্তির বাইরে যদি কেউ ইউটিউবের জন্য শুটিং করেন, যদি কোনও ছোট ছবি হয় অথবা তথ্যচিত্র তৈরি হয় সেক্ষেত্রে যেমন বাজেট থাকবে সেই অনুযায়ী সংগঠন টেকনিশিয়ানের যোগান দেবে। 

শুধু তাই নয়, আরও একটি চুক্তি হয়েছিল সংগঠনের সঙ্গে 'ইম্পা'র, জানালেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। সেই চুক্তিতে বলা হয়েছে ৩০ লক্ষ টাকার মধ্যে যদি কেউ ছোট বাজেটের ছবি তৈরি করতে চান তাহলেও কম সংখ্যক কলাকুশলীদের নিয়ে কাজ করতে পারেন।‌ 'ইম্পা'র কাছে তা আবেদন করা যায়। 'ইম্পা'র তরফে যদি ফেডারেশনকে জানানো হয়, তাহলে সেই অল্প বাজেটের ছোট ছবির জন্যেও প্রয়োজনীয় টেকনিশিয়ান সরবরাহ করবে সংগঠন। সুতরাং ফেডারেশনের তরফে 'চাপিয়ে দেওয়া'র প্রশ্নই উঠছে না।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া