রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

ইডেনের বাইরে সাউথ আফ্রিকান সমর্থকরা

খেলা | Australia-South Africa: ফাইনালে সাউথ আফ্রিকাকে চাই, দ্বিতীয় সেমিফাইনালে ইডেন মজে ক্লাসেন, ডি-ককে

Kaushik Roy | ১৬ নভেম্বর ২০২৩ ১৪ : ২২Kaushik Roy
কৌশিক রায়: ওয়াংখেড়েতে টানটান ম্যাচে নিউজিল্যান্ড খরা কাটিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মারা। ভারতের প্রতিপক্ষ কে হবে তা ঠিক হবে বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে। আর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে কলকাতার মানুষ ভোট দিচ্ছেন সাউথ আফ্রিকাকেই। ম্যাচের আগে ইডেনের সামনে ধরা পড়ল সেরকমই চিত্র। কারোর পিঠে ক্লাসেন তো কারোর পিঠে লেখা ডি-কক। সাউথ আফ্রিকার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। নক আউট ম্যাচে হয়তো সবথেকে কঠিন প্রতিপক্ষ। কিন্তু সেই চিন্তা দূরে সরিয়ে সমর্থকদের দাবি, গোটা টুর্নামেন্টে সাউথ আফ্রিকা যে ক্রিকেট খেলে এসেছেন তাতে করে তারাই ফাইনালে ওঠার যোগ্য। আর এই চাহিদাতেই ইডেনের বাইরে বিকোল দেদার সবুজ জার্সি।

কেপটাউন থেকে দুই সমর্থক এসেছিলেন। তাঁদের সেলফি তুলতে দেখা গেল ভারতীয় সমর্থকদের সঙ্গে। তবে কম যায় না অস্ট্রেলিয়াও। হলুদ জার্সিতে ওয়ার্নার, ম্যাক্সওয়েল লেখা সমর্থকও এদিন দেখা গিয়েছে। তাঁদের দাবি একটাই, ২০০৩ সালের ফাইনালের বদলা চাই। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়েই আমরা কাপ নেব। উত্তর কলকাতার সুপ্রিয় জানালেন, "ইডেনের পিচ স্লো। স্টিভ স্মিথ রান পাবে। অস্ট্রেলিয়া জিতবে। চাপের মুখে কী করে ম্যাচ বার করতে হয় তা অস্ট্রেলিয়ার থেকে ভাল কেউ জানে না।" ২০০৩ সালের বদলার কথা ভাবতে গিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না সাউথ আফ্রিকান সমর্থক।

জানালেন, "আগে কাপ দরকার। বদলা না হয় নাই নিলাম। কাপ ঘরে তোলাটাই আমাদের প্রধান লক্ষ্য।" শ্রীপর্ণা নামে এক তরুণী আবার কট্টর অজি ভক্ত। তাঁর বক্তব্য, "ওদের যে এই হার না মানা স্বভাব, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাওয়া এই জিনিসটা আমার খুব ভাল লাগে। যেদিন থেকে খেলা বুঝতে শিখেছি ওদেরই সমর্থন করে আসছি। ফাইনালে উঠলেও চাইব অস্ট্রেলিয়ার হাতেই কাপ উঠুক।" নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের প্রতিপক্ষ কে তা পরিষ্কার হয়ে যাবে আর কয়েক ঘণ্টার মধ্যেই। আর তারপর অপেক্ষা ১৯ নভেম্বরের।।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া