শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Durand Cup: ডুরান্ড ডার্বির টিকিট এবার পাওয়া যাবে অফলাইনেও

Sampurna Chakraborty | ২৫ জুলাই ২০২৪ ০৪ : ০২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ডুরান্ড কাপের টিকিট এবার অনলাইনের পাশাপাশি পাওয়া যাবে অফলাইনেও। দুই ক্লাব থেকে বিক্রি হবে টিকিট। আগের বার ডুরান্ড ডার্বিকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড হয়েছিল। ডার্বি হাউজফুল হলেও প্রচুর সমর্থক খেলা দেখা থেকে বঞ্চিত হয়। গতবছর থেকে শিক্ষা নিয়ে এবার ময়দান থেকে টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ডুরান্ড কর্তৃপক্ষ। ডার্বিতে দুই ক্লাবকে ৫০০০ করে ফ্রি টিকিট দেওয়া হবে। মহমেডান স্পোর্টিং‌কে দেওয়া হবে ২৫০ টিকিট। আইএফএকে ১২০০ টিকিট দেওয়া হবে। অন্যান্য ম্যাচেও মোহনবাগান, ইস্টবেঙ্গলকে ৫০০০ করে ফ্রি টিকিট দেওয়া হবে। আইএফএকে ম্যাচ প্রতি ১২০০ টিকিট দেওয়া হবে। কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতীতে হবে ডুরান্ডের ম্যাচগুলো। কিশোর ভারতী স্টেডিয়ামের ম্যাচে মোহনবাগান, ইস্টবেঙ্গলকে ২০০০ করে ফ্রি টিকিট দেওয়া হবে। মহমেডানের ম্যাচ থাকলে তাঁদেরও ২০০০ করে ফ্রি টিকিট দেওয়া হবে। আইএফএকে দেওয়া হবে ৫০০ টিকিট। প্রিয় দলের খেলা দেখার জন্য অনলাইন এবং অফলাইনে টিকিট কাটতে পারবেন সমর্থকরা। ডুরান্ড কাপের ঢাকে কাঠি আগেই পড়ে গিয়েছিল। বৃহস্পতিবার বিকেলে ফোর্ট উইলিয়ামে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন হয়। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী মনোজ তিওয়ারি। এছাড়াও উপস্থিত ছিলেন ডুরান্ড কাপ অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আর সি শ্রীকান্ত, ভিএসএম, ডুরান্ড কাপ অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল আর এ মোগে, ভিএসএম এবং ক্রীড়া দপ্তরের প্রধান সচিব শ্রী রাজেশ সিনহা। অরূপ বিশ্বাস বলেন, 'গত পাঁচ বছর ধরে কলকাতায় ডুরান্ড অনুষ্ঠিত হচ্ছে। আমরা আর্মির সঙ্গে যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছি। ম্যাচের পর সবরকম যানবাহনের ব্যবস্থা করছে রাজ্য সরকার। আশা করছি এশিয়ার সবচেয়ে পুরোনো টুর্নামেন্ট দেখতে মাঠ ভরাবে সমর্থকরা। এবার খুব ভাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে টিকিটিগুলো দাম দিয়ে বিক্রি হবে, তার একটা অংশ অনালাইনে বিক্রি করা হবে, বাকি অংশ যে দলের ম্যাচ খাকবে সেই ক্লাবের কাউন্টার থেকে বিক্রি হবে। অর্থাৎ মোহনবাগানের ম্যাচ হলে মোহনবাগান ক্লাব থেকে, ইস্টবেঙ্গল বা মহমেডানের খেলা থাকলে সেই ক্লাব থেকেই বিক্রি হবে টিকিট। আমরা চাই সব দলের সমর্খকরা মাঠে আসুন।'

কলকাতা ছাড়াও কোকরাঝাড়,‌ শিলং এবং জামশেদপুরে হবে ডুরান্ড কাপের ম্যাচগুলো। ২৭ জুলাই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নামবে মোহনবাগান। গতবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কাশ্মীরের ডাউনটাউন হিরোজ এফসি। যুবভারতীতে সন্ধে‌ ছ'টা থেকে ম্যাচ। তার আগে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। পরের দিন অভিযান শুরু মহমেডানের।‌ ইন্টার কাশির বিরুদ্ধে সাদা কালো ব্রিগেডের প্রথম ম্যাচ। কিশোর ভারতীতে খেলা শুরু সন্ধে সাতটায়। ২৯ জুলাই ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। টুর্নামেন্টের ৪৩টি ম্যাচ সোনি স্পোর্টসে সম্প্রচারিত হবে। এছাড়াও সোনি লিভ ওটিটি প্লাটফর্মে লাইভ স্ট্রিমিং হবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া