সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Paris Olympics: ধর্মঘটে ৩০০ নৃত্যশিল্পী, অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল না হয়ে যায়

Rajat Bose | ২৪ জুলাই ২০২৪ ১৯ : ০১Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হবে তো?‌ অলিম্পিক শুরুর আগে থেকেই একাধিক ঘটনার কথা প্রকাশ্যে চলে আসছে। গেমস ভিলেজে হানা দিয়েছে কোভিড। অশান্তি পাকানোর পরিকল্পনার ছক কষায় এক রাশিয়ান যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এবার শোনা যাচ্ছে, বেতনের দাবিতে প্রায় ৩০০ নৃত্যশিল্পী ধর্মঘট শুরু করেছেন। যাদের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা। 



উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৩০০০ নৃত্যশিল্পীর পারফর্ম করার কথা বলে জানিয়েছে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি। তার মধ্যে এসএফএ–সিজিটি সংগঠনের ৩০০ নৃত্যশিল্পী বেতন বৈষম্যের দাবি তুলে ধর্মঘট শুরু করেছেন। তাঁদের দাবি, অলিম্পিকের দায়িত্বে থাকা পুলিশকর্মী ও পুরকর্মীদের ১ লক্ষ ৭২ হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে। অথচ, উদ্বোধনের সঙ্গে যুক্ত নৃত্যশিল্পীদের পর্যাপ্ত বেতন দেওয়া হচ্ছে না। এই বেতন বৈষম্যের দাবি তুলেই ধর্মঘট চালিয়ে যাচ্ছেন ৩০০ নৃত্যশিল্পী। প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি সমস্যার সমাধানে মঙ্গলবার বৈঠকে বসেছিল। আরও অতিরিক্ত ১০ হাজার টাকা দেওয়ার কথা জানান তারা। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে। এর ফলে উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে হওয়া নিয়ে যথেষ্ট চিন্তায় আয়োজকরা। এদিকে, আবার অলিম্পিকের জন্য বেসরকারি একাধিক সংস্থার কর্মীদের বাড়তি কাজ করতে হচ্ছে। তারাও বাড়তি টাকার দাবি করেছেন। না পেলে ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছেন। 


২৬ জুলাই ভারতীয় সময় রাত ৯টা অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা। কিন্তু এত সমস্যার মাঝে সেই অনুষ্ঠান ভেস্তে না যায়। 







নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া