মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Aajkaal

Television: পুজোর আগে দুঃসংবাদ, শেষ হচ্ছে ‘বাংলা মিডিয়াম’! বদলে আসছে কোন ধারাবাহিক?

বিনোদন | Television: পুজোর আগে দুঃসংবাদ, শেষ হচ্ছে ‘বাংলা মিডিয়াম’! বদলে আসছে কোন ধারাবাহিক?

AA | ১৭ অক্টোবর ২০২৩ ২০ : ৫৪Rishi Sahu
নিজস্ব সংবাদদাতা: শেষ হয়ে যাচ্ছে ‘বাংলা মিডিয়াম’। এমনই খবর টেলিপাড়ায়। বদলে কোন ধারাবাহিক আসছে? খবর, নতুন ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’ আসতে চলেছে। সোমবার রাতে আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গিয়েছে স্টার জলসার পাতায়। জানা গিয়েছে, ৩ নভেম্বর থেকে দেখা যাবে ভৌতিক ধারাবাহিকটি। সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল ‘বাংলা মিডিয়াম’-এর নায়ক নীল ভট্টাচার্যের সঙ্গে। তিনি খবরে সিলমোহর দিয়েছেন।
 
জি বাংলায় নীল-তিয়াশা লেপচা জুটির ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ সুপারহিট। সেই জুটিই ফিরে এসেছিল এই ধারাবাহিকে। তারপরেও মাত্র ১১ মাস সম্প্রচারের পর বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিকটি। তার জায়গায় আসছেন নতুন জুটি রোহন ভট্টাচার্য-অঙ্গনা রায়। তাঁদের দেখা যাবে রাত ৮টার স্লটে। নীল বলেছেন, ‘‘শুট চলছে। পুরো শুট শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে। ২ নভেম্বর শেষ সম্প্রচার।’’ এও জানাতে ভোলেননি, খবর শুনে মনখারাপ টিম ‘বাংলা মিডিয়াম’-এর। তাঁরা এও জানেন, কোনও কিছু শুরু হলে তার শেষ আছে।
রেটিং চার্টে জায়গা পাকা করতে সম্প্রতি টেন্ট প্রযোজনা সংস্থা ধারাবাহিকে একাধিক চমক এনেছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র ‘সুহানা’ বদল হয়েছে। সম্পূর্ণা লাহিড়ির জায়গায় এসেছেন মিষ্টি সিং। অন্য দিকে, নীলের প্রথম নায়িকা স্বৈরিতি ৯ বছর পরে আবার জুটি বেঁধে ধারাবাহিকে ফিরেছেন। ‘ঠিক যেন লাভস্টোরি’ জুটিকে নিয়ে হইচইয়ের মাঝেই এই খবরে মুষড়ে পড়েছেন অনুরাগীরা।
পাশাপাশি, ‘তুমি আশে পাশে থাকলে’র হাত ধরে অনেক দিন পরে ছোটপর্দায় ফিরছেন 'দীপু' রোহন। এই ধারাবাহিকে রোহনের নায়িকা হয়ে ছোটপর্দায় পা রাখছেন অঙ্গনা। মেগায় ট্রেন দুর্ঘটনায় তাঁর মৃত্যু হবে। তারপরেও তিনি ঘিরে থাকবেন নায়ককে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া