শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২০ জুলাই ২০২৪ ২১ : ৩৯Snigdha Dey
সম্প্রতি হয়ে গেল ছবির প্রিমিয়ার। উপস্থিত ছিলেন বিক্রম চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, মধুমিতা সরকার সহ পরিচালক শিলাদিত্য মৌলিক এবং আরও কলাকুশলী এবং টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা।
এদিন ছবি প্রসঙ্গে শিলাদিত্য মৌলিক আজকাল ডট ইন-কে বলেন, "এই ছবির গল্প এমন এক ম্যাজিক তৈরি করবে পর্দায়, যা দর্শক অনেক দিন পাননি। অবশেষে যেন রেজাল্ট বেরোল। সকাল থেকেই বেশ ভাল প্রতিক্রিয়া পাচ্ছি। আগামীদিনের জন্য মনের জোর তৈরি হয়েছে।"
অবশেষে 'সূর্য' উদয় হল? বিক্রম চট্টোপাধ্যায়ের কথায়, "সূর্য আমার কাছে ইন্সপিরেশন বলা যেতে পারে। এই চরিত্রটা তাঁর চারপাশের মানুষদের ভাল রাখতে চায়। সবার কাছে সূর্য মানে যেমন অনন্য জ্যোতি, এই চরিত্রটাও খানিকটা সেইরকম। দর্শককে বলব বড়পর্দায় সূর্যোদয়ের সাক্ষী থাকুন আপনারা সবাই।"
প্রথমবার ভরপুর কমার্শিয়াল ছবির কাজ, অভিজ্ঞতা কেমন? মধুমিতার কথায়, "সত্যিই প্রথম সবকিছুর অভিজ্ঞতা বিশেষ হয়, আমার কাছে এই ছবিটিও খুব কাছের। আমি বেড়াতে যেতে খুব ভালবাসি। এই ছবিতে দর্শক যেভাবে প্রকৃতিকে দেখবেন তা বাংলা ছবিতে আগে কখনও হয়েছে বলে আমার মনে হয় না। আমরা শুটিংয়ের সময় এত কাছ থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি সেটা পর্দায় ফুটে উঠবে।"
গ্ল্যামারাস নায়িকা থেকে একদম সাদামাটা একটি চরিত্র, যাঁর মধ্যে লুকিয়ে রয়েছে অনেক না বলা কথা। নিজেকে চরিত্রের লুকে প্রথমবার দেখে কেমন লেগেছিল? দর্শনা বলেন, "আমি চেয়েছিলাম নিজেকে একটু পরিবর্তন করতে। এই চরিত্রটা আমায় সেই সুযোগ করে দিয়েছে। এত রকম শেড আছে গল্পে, বাংলা ছবিতে দর্শক যা কল্পনাও করতে পারবেন না। আর রয়েছে মিষ্টি প্রেম।"
এদিন উপস্থিত ছিলেন পরিচালক অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। বিক্রমের সঙ্গে 'পারিয়া ২'-এ কাজ করতে চলেছেন তিনি। নিজের ছবি মুক্তির আগে নায়কের এই ছবির পাশে দাঁড়াতে দেখা গেল পরিচালককে। টোটা রায়চৌধুরী, শ্রীলেখা মিত্র সহ দেবলীনা কুমারও বাহবা জানালেন বন্ধু বিক্রমকে। হাজির ছিলেন রণজয় বিষ্ণু, মিশমি দাস ও বিবৃতি চট্টোপাধ্যায়ও। নতুন করে আবারও যাতে বিতর্ক না শুরু হয় তাই সাবধানী হয়ে তথাগতকে ছাড়া একাই প্রিমিয়ারে দেখা গেল তাঁকে।
প্রসঙ্গত, প্রেম থেকে প্রকৃতি। বাস্তবের ওঠা পড়া থেকে জীবনকে উপভোগ করা। সেই সঙ্গে কিছু টুইস্ট। সবমিলিয়ে 'ইনোভেটিভ ফিল্মস'- এর ব্যানারে এক ভিন্ন স্বাদের ছবি 'সূর্য'।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি