মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Exclusive: ‘আলোচনায় বসা উচিত সরকারের’, বাংলাদেশ নিয়ে মত কবীর সুমনের

Rahul Majumder | | Editor: শ্যামশ্রী সাহা ১৯ জুলাই ২০২৪ ০০ : ১৪Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাংলাদেশ। চাকরিতে সংরক্ষণের বিরোধিতা করে রাস্তায় নামা ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ভয়াবহ রূপ উঠে আসছে সমাজমাধ্যমের পাতায়। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ গোটা দেশে আন্দোলনকারীদের হটাতে ব্যাপক লাঠি, গুলি, কাঁদানে গ্যাস ব্যবহার করছে পুলিশ। সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু ছাত্র। দেশের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকেও বন্ধ রয়েছে সে দেশের মেট্রো পরিষেবা। সংরক্ষণ বিরোধী ছাত্র-যুবদের ‘সর্বাত্মক অবরোধ’-এর ডাকে চাকরিতে সব ধরনের সংরক্ষণ বাতিল করার দাবি নিয়ে পথে নেমেছে ছাত্ররা!

এবার আন্দোলনরত ছাত্রদের পাশে দাঁড়ালেন প্রখ্যাত শিল্পী কবীর সুমন। আজকাল ডট ইন-কে তিনি বললেন, “আমি ভারতের নাগরিক এবং বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশ আমার কাছে একটি বিশেষ আবেগের জায়গা যেই জায়গায় ভারতবর্ষ কিন্তু নেই! ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমার ২২ বছর বয়স। সেই সময়ে থেকেই বাংলাদেশের সঙ্গে আমি একাত্ম। এতটাই যে ওই সময়ে আমি এবং আমার দাদা আনন্দরূপ পরিকল্পনা করেছিলাম বাংলাদেশের নাগরিকত্ব চাইব কারণ সেই দেশের ভাষা আমার মাতৃভাষা। 

অনেকেই জানেন না ১৯৯৬ সালে আমি প্রথম সেদেশে যাই বাংলাদেশ মুক্তিযোদ্ধা জাদুঘর কর্তৃপক্ষের আমন্ত্রণে। পাঁচটি সঙ্গীত অনুষ্ঠান করেছিলাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা জাদুঘরের তহবিলের জন্য টাকা তুলতে। ১৯৯৮ সালে আরও একটি সফর। সেটির কারণও এক। এত কথা বললাম এটা বোঝাতে, এতটাই আমার কাছের পদ্মাপরের দেশ। এবারে আসি আন্দোলনের প্রসঙ্গে। দেখুন, বাংলাদেশের সরকার কেমন সে বিষয়ে আমার কোনও বক্তব্য নেই। কিন্তু সংরক্ষণ নিয়ে যে বিরোধিতা করছেন ছাত্রছাত্রীরা, তাঁদের সঙ্গে একবার আলোচনায় বসা উচিত ছিল শেখ হাসিনার সরকারের। কিন্তু তাঁরা বসলেন না। আমার মনে হয়, এটা ঠিক হল না। আন্দোলনরত যুবক-যুবতীরা ঠিক,বেঠিক..তাঁদের কথায় যুক্তি থাকুক কিংবা না থাকুক, তাঁদের সঙ্গে আলোচনায় বসা উচিত ছিল সরকারের”।  

সামান্য থেমে বর্ষীয়ান শিল্পী ফের বলা শুরু করেন, “যৌবন যদি আবেগের আতিশয্য না দেখায় তো কে দেখাবে? ওঁরা ছটফট করবে না তো কে করবে, আমি, ৭৫-এর কবীর সুমন? কবি সুকান্ত লিখেছিলেন, ‘এই পৃথিবীর বুকে আঠেরো নেমে আসুক...’ বলতে চাইছি, যৌবন আর প্রেম কখনও শান্ত আর সংযমী হয় না। আর তা যদি হয় তাহলে সেটা যৌবনও নয়, প্রেমও নয়! অন্য কিছু হিসেবনিকেশ। বাংলাদেশের নবীনের দল তাঁদের যৌবনের বশবর্তী হয়ে তাঁরা যা করছেন কারও হয়তো তা বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু এটাই যদি না হয় তাহলে আর কিসের যৌবন? অতএব দায়িত্ব সবসময় বয়স্কদের, মুরুব্বিদের। সেখানকার অভিজ্ঞরা কী করছিলেন? আর যতটুকু সমাজমাধ্যমের পর্দায় দেখেছি যথেষ্ট শালীন ভাষায় নিজেদের বক্তব্য রাখছেন আন্দোলনরত যুবক-যুবতীরা। একটা কথা বলি, একটি ছবি রয়েছে, নাম ‘টুয়েলভ অ্যাংরি ম্যান’। সেখানে একটি যুবককে আদালতে পেশ করা হয়েছে তাঁর বাবাকে খুনের অভিযোগে। জুরিদের তরফে বলা হল যদি কারও কোনও এতোটুকুও 'রিজনবেল ডাউট' থাকে তাহলে বলতে পারেন। ১১জন জুরি জানালেন দোষী, শুধু একজন বলে উঠলেন, ‘আমি বলছি না উনি নির্দোষ, তবে কথা বলা যেতে পারে। এবং কথা বলা হল। শেষমেশ দেখা গেল যুবকটি নির্দোষ'। এটা আমারও কথা! কথা হোক। সরকারের তরফে কথা বলা উচিত ছিল। এখনও কথা বলা হোক আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সঙ্গে। যৌবনের পতাকাধারীদের কথা তো ভাবতেই হবে। যৌবনকে কিন্তু বুঝে নিতে হবে”। 

বর্ষীয়ান শিল্পী আরও বললেন, “বাংলাদেশের লেখক, শিল্পী, খেলোয়াড়, বুদ্ধিজীবীরা তাঁরা অন্তত এগিয়ে আসতে পারতেন। পথে নেমে থামানোর অনুরোধ করতেন সংঘর্ষ। কিন্তু কেউ এগিয়ে এলেন না। আমাকে অবাক করেছে এই ঘটনাও। বাংলাদেশের পরিণতমনস্কতা নিয়ে কিন্তু কোনও কথা হবে না। একটা কথা এখানে বলা উচিত, ১৩ বছর পর ধুতি-পাঞ্জাবি পরে বাংলাদেশের মঞ্চে গান গাইতে উঠেছিলাম। উঠে কিন্তু দু’হাত জড়ো করে নমস্কার করেছিলাম। সালাম করিনি। সবাই জানেন, আমি ধর্মান্তরিত মুসলিম। তা দেখে কোনও দর্শক বিস্ময়সূচক শব্দ প্রকাশ করেননি। এই নিয়ে নিয়ে ওখানকার কোনও পত্রিকায় তির্যক কথা লেখা হয়নি। এতটাই শুভবুদ্ধিসম্পন্ন তাঁরা। পরিণতবোধ অত্যন্ত উন্নত। তা সত্বেও কেন এটা হল, এটা ভেবে অবাক হচ্ছি। যন্ত্রণাও হচ্ছে”। 

বক্তব্যের শেষে আন্দোলনরত যুবদের উদ্দেশ্যে জোর গলায় কবীর সুমন বলে উঠলেন, “আমি সম্পূর্ণভাবে আন্দোলনের পক্ষে! তাঁরা যেন তাঁদের পথে থাকে। যা হওয়ার হবে! কিছুতেই যেন হাল না ছাড়েন! আন্দোলনরত যুবক আবু সৈয়দের বুক টিপ করে গুলি চালাল পুলিশ, এটা কী হচ্ছে? এটা কী! তবে সঙ্গে এটাও বলব, হিংসায় কিচ্ছু হয় না। আমার দৃঢ় বিশ্বাস,অহিংসাই একমাত্র পথ। আন্দোলনরত আমার সন্তানপ্রতিম নবীন-নবীনাদের বলব, তাঁরা যেন অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র না তোলেন। পাশাপাশি নিজের পথও যেন না ছাড়েন!”

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া