রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Bollywood: ঘর বদলালেন কপিল, বিয়ের পিঁড়িতে তমন্না! করণের কফি শো-তে কাজল-রানি?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ নভেম্বর ২০২৩ ১৪ : ০১
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘নজরে বিনোদন’-এ। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---

রাহার ভাই আসছে?
এমনই আভাস দিয়েছেন করিনা কাপুর খান। আলিয়া ভাটকে সঙ্গে নিয়ে করণ জোহরের সঙ্গে কফি খেতে এসেছিলেন তিনি। সেখানেই ফাঁস হয়েছে, করিনা নাকি রণবীর কাপুর-আলিয়াকে পরামর্শ দিয়েছেন, অবশ্যই যেন তাঁরা দ্বিতীয় সন্তানের কথা ভাবেন! ননদের কথা কি রাখবেন আলিয়া? সেটাই দেখার।

প্রকাশ্যে ‘পাপা মেরি জান’
প্রকাশ্যে "অ্যানিমেল" ছবির গান ‘পাপা মেরি জান’। গানের দৃশ্যে রণবীর কাপুর-অনিল কাপুরের রয়াসন প্রশংসিত। বাবা-ছেলের সম্পর্ক এই গানের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে।

বিয়ের পিঁড়িতে তমন্না?
তমন্না ভাটিয়ার নকি বিয়ের বয়স নাকি পেরিয়ে যাচ্ছে? এমনই বক্তব্য তাঁর বাড়ির লোকের। সেই জন্যই নাকি বিয়ের চাপ দিচ্ছেন তাঁরা। এবং বাড়ির লোকের কথা মেনে খুব শিগগিরিই নাকি বিজয় বর্মার সঙ্গে সাতপাক ঘুরতে চলেছেন তিনি। ৩৩-এর নায়িকা নাকি নতুন কোনও কাজ নিচ্ছেন না। এদিকে মণীশ মালহোত্রার দীপাবলির পার্টিতে দু’জনের গাঢ় রসায়ন চোখে পড়েছে। শুভ সংবাদ যে খুব তাড়াতাড়িই আসবে, এমনটাই আশা করছে বলিউড।

সোনমের আতিথেয়তায় বেকহ্যাম
ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম মুম্বইয়ে সোনম কাপুর-আনন্দ আহুজার আতিথ্য গ্রহণ করতে চলেছেন। প্রাক্তন ফুটবলার ইউনিসেফ (ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেনস ইমার্জেন্সি ফান্ড)-এর রাষ্ট্রদূত হিসাবে তিনি শহরে আসছেন। তারকা দম্পতির বাড়িতে নৈশভোজের আমন্ত্রণ রক্ষাও করবেন।

ঘর বদলাচ্ছেন কপিল
পরিবারের সদস্যরা একই থাকছেন। কেবল ঘর বদলাচ্ছেন কপিল শর্মা। খবর, সব ঠিক থাকলে তাঁর জনপ্রিয় শো ‘কপিল শর্মা কমেডি’ আগামীতে দেখা যাবে নেটফ্লিক্সে। নতুন প্রচারে অর্চনাপূরণ সিং, কৃষ্ণা অভিষেক, কিকু শর্মা, রাজীব ঠাকুর-সহ অন্যান্যদের দেখআ গিয়েছে। সেখানেই কপিলের ইঙ্গিত, ঘর পবদলাচ্ছেন তিনি, পরিবার নয়।

ননদ-ভাজের পরে দুই বোন?
করণ জোহরের শো তারায় তারায় খচিত। অনন্যা পাণ্ডে-সারা আলি খান, করিনা কাপুর-আলিয়া ভাটের পর নাকি সিজন ৮-এর পরবর্তী অতিথি কাজল-রানি মুখোপাধ্যায়। পর্দায় তাঁরা ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছাড়া জুটি বাঁধেননি। তবে বাড়ির দুর্গাপুজোয় দুই বোন একসঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন প্রতি বছর। সেই রসয়ানই নাকি ধরতে চলেছেন প্রযোজক-পরিচালক।








 
 









নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া