রবিবার ১৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: 'মহারাজ'-এ জয়দীপ নন পরিচালকের প্রথম পছন্দ ছিলেন ইরফান, প্রেমিকা তামান্নার জন্য এই কাজ করতে বাধ্য হলেন বিজয়

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ জুলাই ২০২৪ ১৮ : ১১Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

'মহারাজ'-এ প্রথম পছন্দ ছিলেন ইরফান 

আমির পুত্র জুনেইদ খান অভিনীত প্রথম ওয়েব সিরিজ 'মহারাজ' এ যদুনাথ মহারাজের চরিত্রে অভিনয় করে নজর করেছেন জয়দীপ আহলাওয়াত। কিন্তু সম্প্র্রতি মুম্বই সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা জানান, এই চরিত্রে জয়দীপ নন, তাঁর প্রথম পছন্দ ছিলেন প্রয়াত অভিনেতা ইরফান খান। এমনকী এই চরিত্রটি করতে রাজিও ছিলেন অভিনেতা। ২০২০ সালে তাঁর অকাল প্রয়াণে তাই শোকাহত পরিচালক। 

লন্ডনে বিবাহ পরবর্তী অনুষ্ঠান অনন্ত-রাধিকার 

এখনও বিয়ের পর্ব মেটেনি আম্বানিদের। মুম্বইয়ে রাজকীয় বিয়ের অনুষ্ঠানের পর এবার স্বপরিবারে পারি দেবেন তাঁরা লন্ডনের উদ্দ্যেশে। সেখানে সারবেন বিবাহ পরবর্তী অনুষ্ঠান। এই মুহূর্তে লন্ডনেই রয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। এবার কি এই অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা? যদিও তা এখনও জানা যায়নি। 

বিজয়ের ফ্রেমবন্দি তামান্না 

অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন চর্চিত জুটি বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া। এদিন অনুষ্ঠানে তামান্নার ছবি তুলে দিতে দেখা যায় বিজয়কে। তাঁদের এই মিষ্টি মুহূর্ত ফ্রেমেবন্দি হয় পাপারাৎজ্জির ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্ত দেখে দু'জনকে খুব তাড়াতাড়ি আবারও জুটি বেঁধে অভিনয় করতে দেখার আবেদন জানিয়েছেন নেটিজেনরা।  

পাপারাৎজ্জিদের কী বললেন আরাধ্যা?

রবিবার রাতে মুম্বই ছাড়তে দেখা গেল ঐশ্বর্য ও মেয়ে আরাধ্যাকে। রবিবার বেশ রাতের দিকে মুম্বই এয়ারপোর্টে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হলেন মা-মেয়ে। তবে সবাইকে অবাক করে, এবারেও অনুপস্থিত অভিষেক। অন্যদিকে তাঁদের ঘিরে ধরলে ফোটোগ্রাফারদের আরাধ্যা বলেন 'সাবধানে'। ক্যামেরার সামনে লজ্জা কাটিয়ে একটু একটু করে সাবলীল হয়ে উঠছে আরাধ্যা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া