রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Copa America Final: ত্রাতা হলেন সেই লাউতারো মার্টিনেজ, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

Kaushik Roy | ১৫ জুলাই ২০২৪ ১৬ : ২৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: চলতি বছর কোপা আমেরিকায় একাধিক বার দলকে ম্যাচে ফিরিয়ে এনেছেন লাউটারো মার্টিনেজ। ফাইনালেও তার অন্যথা হল না। সাবস্টিটিউট হিসেবে নেমে ম্যাচের একমাত্র গোলটি করে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতালেন তিনি। ২০২১ সালের কোপা, ফাইনালিসিমা, বিশ্বকাপ এবং তারপর আবার কোপা আমেরিকা। পরপর চারটি বড় ট্রফি দেশের হয়ে জিতলেন লিওনেল মেসি।





এদিন মায়মির হার্ড রক স্টেডিয়ামে কোপা ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। দেশের হয়ে এই ফাইনাল শেষ ম্যাচ ছিল দি মারিয়ারও। এদিন খেলার শুরু থেকেই আক্রমণে ঝাঁপান মেসিরা। দি মারিয়ার ক্রস থেকে জুলিয়ান আলভারেজের শট বাইরে চলে যায়। প্রথম দিকে ফাইনালের চাপ সামলে ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টায় ছিলেন জেমস রদ্রিগেজরা। শারীরিক ভাবে আর্জেন্টাইনদের থেকে কিছুটা শক্তিশালী হওয়ায় প্রেসিং ফুটবল খেলছিলেন তাঁরা। মেসি বা দি মারিয়ার পায়ে বল গেলেই দু' তিনজন কলম্বিয়ান ফুটবলার ঘিরে ধরছিল তাঁদের। এদিন পুরোপুরি ফিট দেখায়নি মেসিকেও। গোলশূন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে চোট পান মেসি। মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকে। বেঞ্চে বসে কাঁদতে দেখা যায় তাঁকে।







রেগুলেশন টাইমে গোল করতে পারেনি কোনো দলই। অবশেষে ১১২ মিনিটে আসে সেই মুহূর্ত। লো সেলসোর বাড়ানো বল ধরে কলম্বিয়া কিপারকে পরাস্ত করেন লাউতারো মার্টিনেজ। ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোল করেই মেসির দিকে ছুটে যান লাউতারো। বাকি সময়ে একাধিক চেষ্টা করলেও গোল পায়নি কলম্বিয়া। পরপর দুই বছর কোপা চ্যাম্পিয়ন হলেন মেসি। এদিন ট্রফি নেওয়ার সময় সঙ্গে রেখেছিলেন দি মারিয়াকেও। ইতিমধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন দি মারিয়া। কোপা ফাইনাল ছিল তাঁর শেষ ম্যাচ। এই জয়ের সঙ্গে সবথেকে বেশি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ল লিওনেল মেসির দল।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া