সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Deepika-Ranveer: বিবাহবার্ষিকী উদযাপনে নেপোটিজম নিয়ে মুখ খুললেন দীপিকা! কী বললেন তিনি?

নিজস্ব সংবাদদাতা | ১৪ নভেম্বর ২০২৩ ২১ : ০৬Angana Ghosh
সংবাদসংস্থা, মুম্বই: মডেলিং থেকে শুরু করে মিউজিক কম্পোজার হিমেশ রেশমিয়ার "নাম হ্যায় তেরা" মিউজিক ভিডিওতে কাজ, সেখান থেকে শাহরুখ খানের বিপরীতে "ওম শান্তি ওম" ছবিতে ডেবিউ, ইন্ডাস্ট্রিতে দীপিকা পাড়ুকোনের জার্নি নিঃসন্দেহে ঈর্ষণীয়। ৩৭ বছরের অভিনেত্রী তাঁর ৫ম বিবাহবার্ষিকী উদযাপন করছেন বলিউডের "বাজিরাও" রণবীর সিংহের সঙ্গে। এই মুহূর্তে,  নিজেদের সম্পর্ক নিয়ে "কফি উইথ করণ" এ খোলামেলা কথা বলে শিরোনামে রয়েছেন "দীপবীর"। কেরিয়ারের শুরুতে বলিউডে নেপোটিজম নিয়েও মুখ খুলেছিলেন দীপিকা।
১৫-২০ বছর আগে ইন্ডাস্ট্রিতে বহিরাগত ছিলেন দীপিকা। এই জগতের সঙ্গে তাঁর বাবা-মায়ের কোনও পরিচয় ছিল না। তার পরেও অনেক পরিশ্রম করে দীপিকা নিজের জায়গা তৈরি করেছেন বলিউডে। মুম্বই সংবাদসংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে নেপোটিজম নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, ""আমরা যে স্বজনপ্রীতি নিয়ে কথা বলা শুরু করেছি তা তখনও ছিল, বর্তমানেও আছে এবং চলতেই থাকবে। এটাই বাস্তব।"
২০২৩ এ পর পর দুটো ব্লকব্লাস্টার ছবি অনুরাগীদের উপহার দিয়েছেন তিনি। "পাঠান" ও "জওয়ান"। আগামী দিনেও তাঁকে দেখা যাবে প্রভাস ও হৃত্বিকের সঙ্গে। এই মুহূর্তে চুটিয়ে জীবন উপভোগ করছেন অভিনেত্রী। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির কোমো লেকে গাঁটছড়া বাঁধেন এই জুটি। যদিও সম্প্রতি তাঁরা জানিয়েছেন, ২০১৫ সালেই নাকি চুপিসারে বিয়ে করেছিলেন তাঁরা। সঞ্জয় লীলা বনশালির "গোলিও কী রাসলীলা -রামলীলা " ছবির সেটে তাঁদের প্রেম জমে ওঠে। বাকিটুকু তো ইতিহাস। হাজার সমালোচনার ঝড় সামলে আজও তাঁরা গভীর প্রেমে দাম্পত্যের অটুট বন্ধনে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া