রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৪ নভেম্বর ২০২৩ ২০ : ৫৩Sampurna Chakraborty
রোহিত শর্মার দলের সবচেয়ে পজিটিভ পয়েন্ট ড্রেসিংরুম। ২২ গজের বাইরেও সকলের দারুণ সম্পর্ক। দলের মধ্যে কোনও রাজনীতি নেই। এটাই ভারতের সাফল্যের অন্যতম কারণ। হার-জিত নির্বিশেষে অন্দরমহলে এই পরিবেশ রাখার চেষ্টা করেন ভারত অধিনায়ক। রোহিত বলেন, "চেষ্টা করি যাতে রেজাল্টের ওপর দলের অন্দরমহলের পরিবেশ নির্ভর না করে। এটা একার চেষ্টায় হয় না, সকলের সাহায্য লাগে। ধর্মশালায় ম্যাচের পর ৫-৬ দিনের বিরতি ছিল। সেখানে ক্রিকেটের বাইরে নানান কার্যকলাপ রাখা হয়েছিল। তারমধ্যে ছিল একটি ফ্যাশন শো ও। প্লেয়ারদের রিল্যাক্সড রাখার জন্যই এগুলো করা হয়। যাতে মাঠে নেমে ওরা সেরাটা দিতে পারে।" পাঁচ বোলার নিয়ে খেলেই জিতছে ভারত। এখনও পর্যন্ত হার্দিক পাণ্ডিয়ার অভাব বোধ হয়নি। কিন্তু নেদারল্যান্ডের বিরুদ্ধে আগের ম্যাচে বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদবকেও বল করতে দেখা গিয়েছে। প্রয়োজন পড়লে যাতে তাঁরা হাত ঘোরাতে পারে, সেই মহড়া সেরে রাখা হয়েছে। তবে কিউয়িদের বিরুদ্ধে এদের প্রয়োজন হোক, চাইবেন না রোহিত। এই প্রসঙ্গে বলেন, "হার্দিক চোট পাওয়ার পর আমাদের পরিকল্পনায় বদল আনতে হয়েছে। আমি এদের সবাইকে দিয়েই বল করাতে চাইছিলাম। কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। আগের ম্যাচে পেলাম। তবে আশা করব যাতে কাল প্রয়োজন না পড়ে।"
ছোট থেকেই ওয়াংখেড়েতে খেলছেন। আইপিএলেও মুম্বইয়ের নেতা। তাঁর ঘরের মাঠে ফাইনাল খেলতে নামবেন। স্বপ্নের মুহূর্ত। কিন্তু নিজের এই যাত্রা নিয়ে ভাবার সময় নেই। একমাত্র ফোকাস দলে। টিমগেমে। হাই-প্রোফাইল ফাইনালে ভাল ক্রিকেট খেলাই লক্ষ্য। দলে কোনও বদল আনতে চান না। একই কম্বিনেশন ধরে রাখার কথা জানান হিটম্যান। তবে নিউজিল্যান্ডকে যথেষ্ট সমীহ করছেন। রোহিত জানান, "নিউজিল্যান্ড সবচেয়ে শৃঙ্খলাপরায়ণ দল। খুব বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলে। ২০১৫ সাল থেকে সব আইসিসি টুর্নামেন্টে ভাল খেলছে। বিপক্ষের মানসিকতা বোঝে এবং সেটা কাজে লাগাতে জানে। আমাদের দলের সকলের ভূমিকা স্পষ্ট। এবার আমাদের কিছুটা ভাগ্যের সাহায্য দরকার। শুনেছি ভাগ্য সাহসীদের সঙ্গে থাকে।" অনেকেই এই দলকে ভারতের সেরা দলের তকমা দিচ্ছেন। কিন্তু তেমন কোনও সার্টিফিকেট দিলেন না রোহিত। জানান, ২০১৫ এবং ২০১৯ সালে দলের সদস্য থাকলেও থিঙ্কট্যাংকের অঙ্গ ছিলেন না। তাই তাঁর পক্ষে সেরা দল বেছে নেওয়া সম্ভব নয়। ওয়াংখেড়ের উইকেট ব্যাটিং সহায়ক। প্রথমে ব্যাট করা দলের অ্যাডভান্টেজ থাকে। সেক্ষেত্রে টস বড় ফ্যাক্টর হতে পারে। অধিকাংশ ক্রিকেট পণ্ডিতের তেমনই ধারণা। কিন্তু সম্পূর্ণ ভিন্ন মত রোহিতের। ভারতের নেতা সরাসরি জানিয়ে দিলেন, টস কোনও ফ্যাক্টর নয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি