মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Indian 2: মুক্তি পাচ্ছে না 'ইন্ডিয়ান ২'? কেন নিষিদ্ধ করার ডাক দিয়ে মামলা করা হল কমল হাসনের ছবি?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১০ জুলাই ২০২৪ ০১ : ৩৮[DELETED]Rahul Majumder
সংবাদসংস্থা মুম্বই: চলতি সপ্তাহেই মুক্তি পেতে চলেছে কমল হাসন অভিনীত ছবি 'ইন্ডিয়ান ২'। তবে মুক্তি পাওয়ার আগেই বিপাকে জড়াল শঙ্কর পরিচালিত এই ছবি। প্রশ্ন উঠেছে ছবির মুক্তি পাওয়া নিয়েও! 

খুলেই বলা যাক গোটা বিষয়টি। কেরলের আসান রাজেন্দ্রন নামের এক মার্শাল আর্ট শিক্ষক মামলা দায়ের করেছেন 'ইন্ডিয়ান ২'র বিরুদ্ধে। মার্শাল আর্টের একটি বিশেষ শাখা 'ভরমা কলাই'-এ প্রশিক্ষক রাজেন্দ্রন। 

তাঁর দাবি, ১৯৯৬ সালে 'ইন্ডিয়ান' ছবির শুটিং চলাকালীন তিনি কমল হাসনকে এই বিশেষ মার্শাল আর্টের বিভিন্ন কৌশল হাতেকলমে শিখিয়েছিলেন ছবির চিত্রনাট্যের প্রয়োজনে। ছবির শেষে রাজেন্দ্রনের নাম উল্লেখ করে কৃতজ্ঞতা স্বীকার করেন ছবির নির্মাতারা। তবে 'ইন্ডিয়ান ২'তে নাকি ফের একবার এই মার্শাল আর্টের ব্যবহার দেখানো হয়েছে।‌ ওই মার্শাল আর্ট প্রশিক্ষকের দাবি, এবারে তা পর্দায় দেখানোর জন্য নাকি তাঁর থেকে কোনও অনুমতি নেননি কমল হাসন কিংবা এই ছবি প্রযোজনা সংস্থার কোনও ব্যক্তি। আর্জিতে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, 'ইন্ডিয়ান'-এর জন্য তিনি কমল হাসানকে যে কৌশলের প্রশিক্ষণ দিয়েছিলেন ঠিক তাইই ‘ইন্ডিয়ান ২’তে ব্যবহার করা হয়েছে।‌ এবং এর পরেও তাঁকে কোনও কৃতিত্ব দেওয়া হয়নি। তাই তিনি আবেদন করেছেন, বড়পর্দা অথবা ওটিটি প্ল্যাটফর্ম-দু'জায়গাতেই নিষিদ্ধ করে দেওয়া হোক এই ছবির মুক্তি! 

জানা গিয়েছে, ৯ জুলাই মাদুরাই জেলা আদালতে এই মামলার শুনানি হয়। রাজেন্দ্রনের অভিযোগের জবাব দেওয়ার জন্য ১১ জুলাই পর্যন্ত ছবি র নির্মাতাদের সময় দিয়েছেন বিচারক।

প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে ছবির পরিচালক 'ইন্ডিয়ান' ও 'ইন্ডিয়ান ২' ছবির পরিচালক শঙ্কর জানিয়েছিলেন, তাঁরা ‘ইন্ডিয়ান ২’ ছবিতে ‘ভরমা কলাই’ ব্যবহার করার জন্য প্রকাশম গুরুক্কালের পরামর্শ নিয়েছিলেন। শঙ্করের কথায় "আমাদের বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন ছিল। আমরা কেরল থেকে প্রকাশম গুরুক্কালের পরামর্শ নিয়েছি। তাঁর থেকেই অভিনেতারা প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়েছেন। দর্শকেরা ছবিতে একটি ভিন্ন ভার্মাম দেখতে পাবেন।”

'ইন্ডিয়ান ২' ছবিতে কমল হাসন ছাড়াও দেখা যাবে সিদ্ধার্থ, রকুল প্রীত সিংয়ের মতো জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া