শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Exclusive: মুম্বই থেকে শহরে ফেরা,মেয়ের সঙ্গে গরম কফি, আর কী আছে টোটা রায়চৌধুরীর জন্মদিনের প্ল্যানে?

Reporter: শ্যামশ্রী সাহা | লেখক: রাহুল মজুমদার | Editor: শ্যামশ্রী সাহা ০৯ জুলাই ২০২৪ ২১ : ২৯[DELETED]Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: টলিপাড়া থেকে বলিউড মিলিয়ে তিনি এখন অন্যতম ব্যস্ততম অভিনেতা। তিনি, টোটা রায়চৌধুরী। মঙ্গলবার, ৯জুলাই‌ কীভাবে নিজের জন্মদিন পালন করছেন তিনি? এই দিন ঘিরে তাঁর কী কী পরিকল্পনা রয়েছে, সেকথাও আজকাল ডট ইন-এর সঙ্গে ফোনের ওপার থেকে ভাগ করে নিলেন টোটা।
টোটা জানালেন, প্রতি বছরের মতো এ বছরও নিজের জন্মদিন পরিবারের সঙ্গে কাটাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে গোটা দিনটা কাটাবেন বলেই মুম্বই থেকে নতুন কাজের ওয়ার্কশপ থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন তিনি। 'ফেলুদা'র কথায়, "আমি নিজের কোনও জন্মদিনেই শুটিংয়ের কাজ রাখি না।‌ সেইভাবেই কাজের পরিকল্পনা করে রাখি"। জন্মদিনে সারাদিন কী করবেন টোটা? অভিনেতার জবাব, "এই তো মেয়ের সঙ্গে কফি খেতে বেরোব। তারপর বাড়ি ফিরে আসব। কাছের বন্ধুরা আসবে। পরিবার এবং তাঁদের সঙ্গে জমিয়ে আড্ডা মারব। সঙ্গে দেদার খানাপিনা"।
খাওয়াদাওয়া নিয়ে টোটার নিয়ন্ত্রণ প্রবাদপ্রতিম। তাঁর ফিটনেস নিয়ে সবসময় চর্চা চলে। জন্মদিনেও কি সেই নিয়ম বহাল রাখবেন 'রোহিত সেন'? সে কথার সরাসরি জবাব না দিয়ে অভিনেতার উত্তর-"বাড়িতে স্পেশ্যাল আয়োজন তো হচ্ছেই। আমার স্ত্রী দেখভাল করছেন গোটা বিষয়টা। তাছাড়া, জন্মদিনে মায়ের হাতের তৈরি পায়েস খেয়ে আসছি বরাবর। এবারও তার অন্যথা হবে না। পায়েসটা খাবই।মাছের মাথা দিয়ে ডাল দারুণ রাঁধতে পারেন আমার শাশুড়ি। ওই পদটি আমার খুব প্রিয়। সেটাও আজ থাকবে খাবারের তালিকায়"। আর জন্মদিনের উপহার? জবাব এল, "প্রচুর উপহার পাচ্ছি। আমার স্ত্রী বহুদিন ধরে এই দিনটি উপলক্ষে অনেককিছু কেনাকেটা করেছেন।‌ তবে কী কী করেছেন সেটা আমাকে জানাননি। রাত্রিবেলা 'সারপ্রাইজ' দেবেন আমাকে সেই উপহার দিয়ে"। 
এখন তো বলিপাড়ার পরিচিত নাম টোটা। টিনসেল টাউন থেকে কে কে শুভেচ্ছা জানালেন তাঁকে? প্রশ্ন শুনে মিষ্টি হেসে 'রকি অউর রানি কী প্রেম কাহানি'র অভিনেতার জবাব, "এটা খুব ব্যক্তিগত। তাই বলতে চাই না। এটুকু বলব, মুম্বই থেকে অনেকেই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন"।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া