রবিবার ১৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Bollywood: এই বয়সে কেমন জীবনসঙ্গী চান মনীষা কৈরালা? সোনাক্ষী-জাহিরের ভিন্নধর্মী বিয়ে নিয়ে কী বললেন মুকেশ খান্না?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ জুলাই ২০২৪ ১৫ : ২৩Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

কেমন জীবনসঙ্গী চান মনীষা?

সম্প্রতি, মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী মনীষা কৈরালা নিজের প্রেম প্রসঙ্গে বলেন, "যাচাই করে দেখেছি আমি বারবার ভুল পুরুষদের প্রেমে পড়েছি। আমি বহু বছর একা রয়েছি। একাকিত্বকে সঙ্গী করে নিয়েছি। তবুও যদি কখনও আবার সম্পর্কে জড়াই, তাহলে এমন একজনকে ভালবাসব, যে আমায় ভবিষ্যতের পথে এগিয়ে যেতে বাধা দেব না। সমর্থন করবে।"

শিব ভক্ত অমিতাভ

রবিবার নিজের বাড়ি 'জলসা'র মন্দিরে শিব প্রতিষ্ঠা করলেন অমিতাভ বচ্চন। ভগবানে বরাবরই বিশ্বাসী অভিনেতা। 'কল্কি'র সাফল্যের পর তাই শিব ভক্তিতে দেখা গেল তাঁকে। এদিন তাঁর সঙ্গে দেখা করতে আসা অগণিত অনুরাগীদের উপহার দিতেও দেখা গেল অভিনেতাকে।

শাহিদ-মীরাকে মিষ্টি শুভেচ্ছা ঈশানের

শাহিদ কাপুর ও মীরা রাজপুতের নবম বিবাহ বার্ষিকীতে দাদা, বৌদিকে মিষ্টি শুভেচ্ছা জানালেন ঈশান খট্টর। সোশ্যাল মিডিয়ায় শাহিদ ও মীরার একটি সাদা কালো ছবি দিয়ে ঈশান লেখেন, "শুভ বিবাহ বার্ষিকী। তোমাদের এই ছবিটা আমার তোলা সবচেয়ে পছন্দের ছবি।" বরাবরই শাহিদ, মীরার সঙ্গে খুনশুটি করতে দেখা যায় ঈশানকে। তাই তাঁদের বিবাহ বার্ষিকীতে ঈশানের পোস্ট নজর এড়ালো না নেটিজেনদের।

সোনাক্ষীর বিয়ে নিয়ে কী বললেন মুকেশ?

সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের ভিন্নধর্মী বিয়ে প্রসঙ্গে এবার মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা মুকেশ খান্না। তিনি মুম্বই সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে বলেন,"সোনাক্ষী ও জাহিরের বিয়েটাকে হিন্দু-মুসলিম বিভাজনের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। সোনাক্ষী হঠাৎ কোনও সিদ্ধান্ত নেননি। বিয়ের আগে ওঁরা ৬-৭ বছর সম্পর্কে ছিলেন। মানুষ এটাকে লভ জিহাদ বলছেন। যখন জোর করে কোনও মেয়েকে বিয়ে করা হয়, সেটাকে লভ জিহাদ বলে। ওঁদের দুই পরিবারের সম্মতিতে বিয়েটা হয়েছে। তাই এই বিষয়ে চর্চা না করাই ভাল।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া