রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ নভেম্বর ২০২৩ ০৭ : ৫৯
জুটিতে বদ্রিনাথ!
এক দিনে কিছু সময়ের ব্যবধানে দুটো পোস্ট। আর তাতেই ফের চর্চায় শেহনাজ গিল-রাঘব জুয়াল। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে প্রথম জুটি তাঁদের। তারপর থেকেই প্রেমের গুঞ্জনে কান পাতা দায়। মাঝে সেই গুঞ্জন থিতিয়ে গিয়েছিল। কারণ, তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছিল না। ফের বদ্রিনাথের ছবি প্রকাশ্যে আসেই নড়ে বসেছে বলিউড। শেহনাজ সত্যিই তা হলে মনের মানুষ খুঁজে পেলেন?
দীপাবলিতে বাঙালিনী
দীপাবলিতে আপ্রাণ ভারতীয় হয়ে ওঠার চেষ্টায় ইউলিয়া ভান্তুর। শাড়িতে, গয়নায় সাজছেন। কাজু কাটলি খাচ্ছেন। এখানেই শেষ নয়। তিনি নাকি রঙ্গোলি আঁকাও শিখছেন। দেখে বলিউডের প্রশ্ন, কার জন্য নিজেকে ভারতীয় করে তুলছেন গায়িকা-মডেল? সবটাই নাকি সলমন খানের জন্য?
নিন্দায় ভাইজান
দীপাবলিতে মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’। আনন্দের চোটে মহারাষ্ট্রের মালেগাঁওয়ের প্রেক্ষাগৃহের ভিতরে আতসবাজি পুড়িয়েছেন ভক্তরা। যা বাকি দর্শকদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ঘটনার কথা কানে গিয়েছে সলমন খানের। সঙ্গে সঙ্গে তিনি সামাজিক পাতায় বার্তা দিয়েছেন, ‘টাইগার ৩’ চলাকালীন প্রেক্ষাগৃহে আতসবাজি পোড়ানোর কথা শুনেছি। খুবই বিপজ্জনক। অন্যদের ঝুঁকিতে না ফেলে ছবিটি উপভোগ করুন। নিরাপদ থাকুন।’
জুটিতে বিজয়-শাহরুখ
শাহরুখ খানের সঙ্গে প্রথম ছবি। তাতেই বিশ্বজুড়ে অ্যাটলির কুমারের উপার্জন ১১০০ কোটির উপরে। তাই পরিচালক ঠিক করেছেন, তাঁর আগামী ছবিতে আবারও শাহরুখ খান-বিজয় থালাপতি জুটি বাঁধবেন। সম্প্রতি, সে কথা নাকি আনুষ্ঠানিক ভাবেও জানিয়েছেন তিনি।
ক্ষমা চাইল টিম "পিপা"
সোমবার রাজা কৃষ্ণ মেননের ‘পিপা’ ছবির বিতর্কিত গান ‘কারার ওই লৌহকপাট’ নিয়ে মুখ খুললেন অন্যতম প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর (রায় কাপুর ফিল্মস)। এই প্রসঙ্গে সমাজমাধ্যমের পাতায় একটি বিবৃতি দেন তিনি। সেখানে লেখা হয়েছে, ‘‘এই গান ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে প্রযোজক, পরিচালক এবং সঙ্গীত পরিচালক হিসেবে আমরা নজরুল পরিবারের থেকে প্রয়োজনীয় স্বত্ত্ব নিয়েই ছবির প্রয়োজনে গানটিকে তৈরি করেছি।’’ তাঁর আরও দাবি, এতে বাঙালি বা বাংলা গানের অভিমানে আঘাত লাগবে বুঝতে পারেননি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি