রবিবার ১৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: 'সুধা'-'তেজ'-এর 'শুভ বিবাহ'-এ নতুন বাধা 'ইমন', বিয়ের আগেই কি ভাঙবে সম্পর্ক?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ জুলাই ২০২৪ ১৬ : ৪৮Syamasri Saha
নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'শুভ বিবাহ' ধারাবাহিকে চলছে বিয়ের জমজমাট শুটিং। একদিকে বিয়ের মন্ডপে হাজির 'সুধা' ও 'তেজ'। অন্যদিকে এই বিয়ে ভাঙতে নতুন ষড়যন্ত্র 'ইমন'-এর। তার মাঝেই চলল বাস্তবের 'সুধা' অর্থাৎ সোনামণি সাহা, 'তেজ' ওরফে হানি বাফনা এবং 'ইমন' ওরফে পিয়ান সরকারের মজার আড্ডা। এই আড্ডায় সামিল হয়েছিল আজকাল ডট ইন।

বিয়ের দৃশ্যের আগে নববধূ সাজে হাসিমুখে ঘুরতে দেখা গেল সোনামণি সাহাকে। কিছুক্ষণ পর ধুতি পাঞ্জাবিতে হাজির হানি বাফনা। বিয়ের প্রস্তুতি কতটা হল? আজকাল ডট ইন-কে হানি বাফনা জানালেন, "প্রস্তুতি আমাদের রোজই চলে, তবে আজকে সোনামণিকে একটু বেশি প্রস্তুতি নিতে হয়েছে, আমার তেমন নয়।" হাসিমুখে সোনামণির উত্তর, "বিয়ের সময় শুটিংয়ের চাপ থাকলেও আমাদের আড্ডা মজা সবকিছুই চলে।" বিয়ের আগেই 'তেজ' অবিশ্বাস করতে শুরু করেছে 'সুধা'কে? হানির উত্তর,"পরিস্থিতির কারণে তেমনটা হচ্ছে ঠিকই, তবে ইমন আসল প্ল্যানিং করে রেখেছে, কী যে হবে বলা মুশকিল।"

সোনামণির কথায়,"সুধা নিজের দিক থেকে পরিষ্কার, শেষ সবকিছু জানিয়েই সামনের দিকে এগিয়েছে, তাই সুধার কোনও দোষ নেই।" বিয়ের কথা শুনে নাকি সোনামণির জ্বর চলে আসে? হানি বলেন,"জ্বর বিয়ের কথায় নয়, রোদ বৃষ্টিতে যেভাবে শুটিং করতে হচ্ছে, জ্বর নিয়েও শুটিং করছে সোনামণি।" অন্যদিকে 'ইমন' অর্থাৎ পিয়ান সরকার বললেন, "ইমন যা প্ল্যান করে তা কাউকে কখনও বলে না, সেটা দর্শকেরা দেখতেই পাবেন। তবে ইমন যদি না খেতে পায় তাও ঠিক আছে কিন্তু এই বিয়ে সে হতে দেবে না, কারণ তেজকে খুব ভালবাসে ইমন। তাই তেজ শুধু ইমনের।"

সত্যিই কি 'সুধা' ও 'তেজ'-এর বিয়ে হতে দেবে না ইমন? জীবনের দ্বিতীয় অধ্যায় কি শুরু করতে পারবে 'সুধা'? জানতে হলে দেখতে হবে স্টার জলসায় 'শুভ বিবাহ'।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া