রবিবার ১৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Exclusive: 'অতীতটাকে ভুলে যাও, মা আমায় বলেছিলেন'- আবেগপ্রবণ মল্লিকা মজুমদার

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ জুলাই ২০২৪ ১৫ : ১৪Syamasri Saha
নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'শুভ বিবাহ' ধারাবাহিকে 'সুধা'র মায়ের চরিত্রে অভিনয় করছেন মল্লিকা মজুমদার। পরিস্থিতির কারণে খানিকটা দুর্বল এই চরিত্রটি। কিন্তু প্রয়োজনে নিজের মেয়ের জন্য ঘুরে দাঁড়াতেও পারেন তিনি। নিজের কাজ, ডিভোর্স, মহিলাদের অবস্থান, মায়েদের নিয়ে আজকাল ডট ইন-এর সঙ্গে মন খোলা আড্ডায় মল্লিকা মজুমদার।

'সুধা'র বিয়ে নিয়ে কতটা খুশি মা? মল্লিকা মজুমদারের কথায়, "মেয়ের বিয়ে নিয়ে খুশি তো বটেই, কিন্তু খানিকটা দুশ্চিন্তাও রয়েছে। আসলে প্রত্যেক সন্তানের এই বিশেষ দিন নিয়ে মা,বাবাদের চিন্তা থেকেই যায়। সুধার মায়ের ক্ষেত্রে তা আরও বেশি, কারণ এই অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। এই মা একটু দুর্বল, নুয়ে পড়া ঠিকই, কিন্তু মেয়ের প্রয়োজনে সকলের বিরুদ্ধে গিয়ে কথা বলতে জানে, অদ্ভুত একটা মায়া আছে এই চরিত্রটার মধ্যে।" এখনকার মায়েরা অনেকটা স্বাবলম্বী হলেও আগেকার দিনে মায়েদের জীবনটা এমনই ছিল। এই কথার সূত্রে খানিকটা আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, "আসলে মায়েরাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, আগেকার দিনে মায়েদের সেই উপায়টা ছিল না সব ক্ষেত্রে। তাই সন্তানদের ভাল রাখার জন্য সবটা উজাড় করে দিতেন মায়েরা। আমি এরকম মায়েদেরও দেখেছি, যারা সন্তানের পায়ের তলার মাটি শক্ত করার জন্য নিজের জীবনে ত্যাগ স্বীকার করেছেন। সুধার মাও নিজের জন্য কিছু বলতে না পারলেও মেয়ের ক্ষেত্রে অন্যায় মেনে নেয় না সব সময়। আজ আমি একটা ডায়লগ বললাম, ভাল থাকার অধিকার সকলের আছে, সুধার মা এই কথা বলছে ভেবে আমার যে কী আনন্দ হচ্ছে। সত্যিই তো, প্রত্যেক মানুষের বেঁচে থাকার অধিকার আছে, ভাল থাকার অধিকার আছে, সেটাই এই ধারাবাহিক খুব সুন্দর ভাবে দেখাচ্ছে। আমার মা আমায় বলেছিলেন, অতীতটাকে ভুলে যাও। নতুন করে শুরু করার অধিকার প্রত্যেক মানুষের আছে।"

মল্লিকা আরও বলেন, "যেখানে ডিভোর্সের পর সমাজে নানান কথা হয়, সেখান মা, মেয়ের জন্য কথা বলছে, এটাই তো ভাল লাগার। মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বলছি কারণ, এ কথা মানতেই হবে যে আজও মহিলারা অনেক ক্ষেত্রেই বঞ্চিত। কিন্তু নিজেদের মতো করে বাঁচতে শিখুক সকল মহিলারাই এবং অবশ্যই পুরুষেরাও।"

পর্দায় মেয়ের বিয়ে নিয়ে বেশ ব্যস্ত মা, কখনও মুখে হাসি আবার কখনও দুশ্চিন্তার ছাপ। সুধার নতুন জীবন কি খানিকটা চিন্তা কমাবে মায়ের? মল্লিকার উত্তর, "তা জানার জন্য অবশ্যই স্টার জলসায় চোখ রাখতে হবে। যাই হোক সুধার পাশে তার মা সব সময় থাকবে।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া