সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Exclusive: "শ্রীকান্তদার সঙ্গে প্রথমবার সুর মেলানোর অভিজ্ঞতা কখনও ভুলব না," শ্রীকান্ত আচার্য-র জন্মদিনে আর কী বললেন উজ্জয়িনী?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৫ জুলাই ২০২৪ ২২ : ৫১Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: বাংলা গানের জগতের বিশিষ্ট শিল্পীদের মধ্যে শ্রীকান্ত আচার্য অন্যতম। তাঁর গান একসময় পুজো প্যান্ডেল থেকে পারিবারিক অনুষ্ঠান এমনকী সকালের সুর হয়েও বাজত গান প্রেমীদের ঘরে ঘরে।

আজ শ্রীকান্ত আচার্যের জন্মদিনে গুরুকে শ্রদ্ধা জানিয়ে কী বললেন উজ্জয়িনী মুখোপাধ্যায়? সোশ্যাল মিডিয়ায় গায়িকা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন একটি পোস্ট। শ্রীকান্ত আচার্য-এর সঙ্গে ছবি দিয়ে উজ্জয়িনী লিখলেন, "কথায় বলে ভাল শিল্পী হতে আগে ভাল মানুষ হতে হয়। আমার দেখা তেমনই একজন মানুষ হলেন শ্রীকান্তদা। 'চলো লেটস গো' ছবিতে আমাদের ডুয়েট 'এই পথ' গানটিকে মানুষ অকুণ্ঠ ভালবাসা দিয়েছেন। কিন্তু একটা কথা না বললেই নয়; শ্রীকান্তদা যখনই যেখানে এই গানটি গেয়েছেন, আমার নাম উল্লেখ করেছেন। একজন সঙ্গীতশিল্পী হিসেবে অন্য একজন অগ্রজ শিল্পীর কাছ থেকে এহেন ব্যবহার কতটা বিশেষ এবং সম্মানের তা বলার অপেক্ষা রাখে না। শুভ জন্মদিন শ্রীকান্তদা।"

আজকাল ডট ইন-কে শ্রীকান্ত আচার্যের এই বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়ে উজ্জয়িনী বলেন, "শ্রীকান্তদাকে আমি ইন্সপিরেশন মনে করি। গানের ক্ষেত্রে শব্দ উচ্চারণে সাহায্য করেছেন আমায় বহুবার। ছোট থেকে যাঁর গান শুনে বড় হয়েছি, তাঁর সঙ্গে প্রথমবার সুর মেলানোর অভিজ্ঞতা আজও ভুলতে পারব না। শ্রীকান্তদাকে একটাই কথা বলব ভাল থেকো, সুস্থ থেকো। সুরে থেকো, গানে থেকো।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া