শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০১ জুলাই ২০২৪ ০৫ : ৫০Sampurna Chakraborty
স্লোভাকিয়া - ১ (শ্রাঞ্জ)
আজকাল ওয়েবডেস্ক: একটুর জন্য অঘটনের হাত থেকে রেহাই। ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড। ১২০ মিনিটের ফুটবলে রবিবার স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আটের টিকিট কেটে নিল হ্যারি কেনরা। ৯০ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন। সুইজারল্যান্ডের পর একটুর জন্য জায়ান্ট কিলারের তালিকায় নাম লেখাতে পারল না স্লোভাকিয়া। ইংল্যান্ডের কামব্যাক মনে করিয়ে দিল ইতালি-ক্রোয়েশিয়া ম্যাচকে। সেদিন মাত্র ৪০ সেকেন্ডের জন্য বদলে যায় লুকা মদ্রিচদের ভাগ্য। একেবারে শেষলগ্নে গোল করে সমতা ফেরায় ইতালি। এদিনও তারই পুনরাবৃত্তি। নব্বই মিনিটের শেষে এক গোলে এগিয়ে ছিল স্লোভাকিয়া। ছয় মিনিট অতিরিক্ত সময় দেয় রেফারি। স্টপেজ টাইমের শেষ মিনিটে দুরন্ত বাইসাইকেল কিক থেকে ১-১ করেন জুড বেলিংহ্যাম। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। এক্সট্রা টাইমের প্রথম মিনিটে জয়সূচক গোল হ্যারি কেনের। তবে পরের রাউন্ডে গেলেও দলের পারফরম্যান্স নিয়ে চিন্তা কাটবে না গ্যারেথ সাউথগেটের।
নক আউটেও ইংল্যান্ডের খারাপ পারফরম্যান্স অব্যাহত। শেষ ষোলোয় খেলার ছাড়পত্র সংগ্রহ করলেও গ্রুপ পর্বে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি হ্যারি কেনরা। এদিনও অনেকটাই তাই। ম্যাচের শুরু থেকে পজিটিভ ফুটবল খেললেও অ্যাটাকিং থার্ডে যাবতীয় আক্রমণ আটকে যায়। প্রথমার্ধে গোল লক্ষ্য করে খুব বেশি শট নিতে পারেনি ইংল্যান্ড। ছটা শটের মধ্যে একটাও গোলে ছিল না। হ্যারি কেনকে সামনে রেখে ৪-২-৩-১ ফরমেশনে দল সাজান গ্যারেথ সাউথগেট। সাকা, বেলিংহ্যাম, ফোডেনের ত্রিফলা আক্রমণে ভর করে বিপক্ষের রক্ষণকে চ্যালেঞ্জের মুখে ফেলার চেষ্টা করছিল ইংল্যান্ড। কিন্তু আঁটোসাঁটো স্লোভাকিয়ার রক্ষণ। বল পজেশন ইংল্যান্ডের বেশি থাকলেও ম্যাড়ম্যাড়ে ফুটবল। বরং কাউন্টার অ্যাটাক থেকে বেশ কয়েকবার আক্রমণে ওঠে স্লোভাকিয়া। ম্যাচের ৬ মিনিটের মাথায় গোল হজম করতে পারত ইংল্যান্ড। বাঁ দিক থেকে হারাসলিনের শট ইংল্যান্ড গোলকিপার পিকফোর্ডের গা ঘেঁষে বাইরে যায়। ম্যাচের ১৩ মিনিটে আবার সুযোগ। গতি বাড়িয়ে ওয়াকারকে পরাস্ত করে বিপক্ষের বক্সে ঢুকে পড়েন হারাসলিন। তাঁর শট পিকফোর্ডের মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়। ম্যাচের ২৪ মিনিটে নিজেদের মধ্যে ওয়ান টু খেলে বিপক্ষের বক্সে ঢুকে পড়েন বেলিংহ্যাম এবং রাইস। কিন্তু গোলমুখ খুলতে পারেনি। তার এক মিনিটের মধ্যেই কাউন্টার অ্যাটাক থেকে স্লোভাকিয়াকে এগিয়ে দেন আইভান শ্রাঞ্জ। ডেভিড স্ট্রেলেকের পাস থেকে চলতি ইউরোতে নিজের তৃতীয় গোল করেন। জার্মানির মুসিয়ালা এবং জর্জিয়ার মিকাউতাদজের সঙ্গে চলতি টুর্নামেন্টে যৌথ সর্বোচ্চ গোলদাতা শ্রাঞ্জ। ইংল্যান্ডের আক্রমণে কোনও ঝাঁঝ ছিল না। কোনও প্ল্যান বি ছিল না সাউথগেটের। নিজেদের মধ্যে প্রচুর ব্যাকপাস এবং স্কোয়ার পাস খেললেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি হ্যারি কেনরা। বিরতিতে এক গোলে পিছিয়ে ছিল ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অনেক বেশি আগ্রাসী ফুটবল খেলে ইংল্যান্ড। পুরো অর্ধেই ফোডেন, সাকাদের দাপট ছিল। ম্যাচের ৫০ মিনিটে ট্রিপিয়ারের পাস থেকে গোল করেন ফিল ফোডেন। কিন্তু 'ভার' এর সাহায্য নিয়ে অফসাইডের জন্য গোল বাতিল করে দেন রেফারি। দ্বিতীয়ার্ধে টেম্পো অনেক বাড়িয়ে দেয় সাউথগেটের দল। কিন্তু গোল করতে ব্যর্থ। গোল লক্ষ্য করে ১১টি শট নিলেও একটিও গোলে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে পুরোটাই ব্যাকফুটে ছিল স্লোভাকিয়া। দুই উইং নিয়ে আক্রমণে ওঠে ইংল্যান্ড। কিন্তু স্লোভাকিয়ার রক্ষণের প্রশংসা করতে হবে। বিশেষ করে গোলকিপারের। এবারের ইউরোতে গ্রুপ পর্বে মাত্র দুটো গোল করেছে ইংল্যান্ড। এদিনও একটা সময় পর্যন্ত গোলের খরা অব্যাহত ছিল। ভাগ্যও সঙ্গ দেয়নি। ৮১ মিনিটে বক্সের বাইরে থেকে রাইসের দূরপাল্লার শট ক্রসপিসে লাগে। ফিরতি বল বাইরে মারেন হ্যারি কেন। নব্বই মিনিটে সমতা ফেরাতে পারেনি ইংল্যান্ড। ছয় মিনিট অতিরিক্ত সময় দেন রেফারি। শেষ মিনিটে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান জুড বেলিংহ্যাম। ৯০+৫ মিনিটে বাইসাইকেল কিক থেকে দুরন্ত গোল রিয়াল মাদ্রিদের মিডিওর। গ্রুপের শেষ ম্যাচে বিশেষ সুবিধা করতে না পারলেও, এদিন শুরু থেকেই ভাল খেলেন বেলিংহ্যাম। ম্যাচ এক্সট্রা টাইমে গড়ায়। প্রথম মিনিটেই ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেন। এজের পাস হেড করে কেনকে দেন টনি। নিখুঁত হেডে ২-১ করেন ইংল্যান্ডের অধিনায়ক। মাত্র দু'মিনিটের ব্যবধানে বদলে যায় ম্যাচের ভাগ্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি