সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | শুটিং সেটে কোথায় অমিল শাহরুখ-সলমনের? আমিরের মতোই কি পাক্কা 'পারেফেকশনিস্ট' পুত্র জুনেইদ?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ৩০ জুন ২০২৪ ২১ : ০০[DELETED]Rahul Majumder
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?


'পারেফেকশনিস্ট' জুনেইদ? 

সম্প্রতি এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে আমির খানের বড় ছেলে জুনেইদ অভিনীত প্রথম ছবি 'মহারাজা'। যশ রজ সংস্থা প্রযোজিত এই ছবিতে আমির-পুত্রের অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনেইদ জানান, তিনি মোটেই তাঁর বাবার মতো 'পারফেকশনিস্ট' নন। তাঁর কথায়, "প্রতিটি শিল্পী একটি নিজস্বতা থাকে। প্রত্যেকে তাঁর মতো করে আলাদা। এটুকুই বলব, আমি বাবার মতো নই। ওঁর আর আমার দৃষ্টিভঙ্গি আলাদা"।

শুটিং সেটে কোথায় অমিল শাহরুখ-সলমনের? 

বলিপাড়ায় অন্যতম পরিচিত মুখ গোবিন্দ সচদেব। 'ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি' ছবিতে শাহরুখের সঙ্গে যেমন কাজ করেছেন তেমন তাঁকে সলমনের সঙ্গে দেখা গিয়েছে 'ওয়ান্টেড' ছবিতে। এক সাক্ষাৎকারে গোবিন্দ জানালেন, শাহরুখের মতো কাজপাগল মানুষ তিনি আর দেখেননি। সবসময়ই কাজ নিয়ে দারুণ ব্যস্ত থাকেন তিনি। তাঁর উপর স্বভাবেও খনিক ছটফটে। শুটিংয়ের এক শিফট শেষ করেই চেন্নাই উড়ে যাচ্ছেন। কয়েক ঘন্টা পর ফিরেই আবার শুট শুরু করছেন 'বাদশা'।
অন্যদিকে সলমন নাকি বেশ শান্ত। গোবিন্দ সচদেব জানান, খুব একটা আড্ডাবাজ নন সলমন। নিজের কাজটুকু নিয়ে ব্যস্ত থাকেন। সেটে হই হট্টগোল করেন না। মাঝেমধ্যে সহ শিল্পীদের সঙ্গে হয়তো একটু আড্ডা মারলেন।‌ ব্যস! কখনও তাড়াহুড়ো করেন না 'টাইগার', দাবি বর্ষীয়ান অভিনেতার।

রণবীরের পাশে দাঁড়ালেন নওয়াজ

সময়টা মোটেই দারুণ যাচ্ছে না রণবীর সিং-এর। পরপর ছবি মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। হাতছাড়া হয়েছে একাধিক ছবিও। সম্প্রতি বলি-অভিনেতা প্রশান্ত নায়ায়ণন রণবীরের অভিনয়ের ধরন নিয়ে একটি অভিযোগ এনেছেন। তাঁর দাবি, খুব একটা দড়ের অভিনেতা নন রণবীর সিং। আরও জানান, 'মেথড অ্যাক্টিং' বলে যে নিজের অভিনয়ের ধরনটিকে দেগে দিয়েছেন রণবীর, তা নাকি পুরোপুরি ভুয়ো। এবার প্রশান্তকে একহাত নিলেন নওয়াজ। স্পষ্টভাবে জানালেন, তিনি নিজেও একজন 'মেথড অ্যাক্টর' তাই জানেন একটি চরিত্র আত্মস্থ করতে গেলে কতটা পরিশ্রম হয়। এরপর সেই চরিত্রটিকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কী কী করতে হয় তা তাঁর ভাল ভাবে জানা আছে। রণবীরও যে যথেষ্ট পরিশ্রম করেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। বরং যে অভিনেতা এই অভিযোগ এনেছেন, তিনি এখন কী কাজ করছেন? তাঁর হাতে কি আদৌ কোনও কাজ রয়েছে, খোঁচা দিয়ে প্রশ্ন তোলেন নওয়াজ।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া