শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Karan Johar: "২৩ বছরে একবারও দেখিনি", 'কভি খুশি কভি গম' নিয়ে কেন এরকম মন্তব্য করলেন করণ জোহর?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৯ জুন ২০২৪ ১৯ : ৫৯Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই : কিছুদিন আগেই বড়পর্দায় আবার মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ছবি 'রকস্টার'। পুনরায় মুক্তি পেয়েও 'হাউস ফুল' তকমা পেয়েছে ছবিটি। সম্প্রতি পুনরায় মুক্তি পেয়েছে ফারহান আখতার পরিচালিত 'লক্ষ্য' ছবিটিও। দর্শকের থেকে ইতিবাচক সাড়াও পেয়েছে। ধর্মা প্রোডাকশনের কোনও ছবি পুনরায় মুক্তি পাবে কিনা, এই প্রসঙ্গে করণ জোহর মুম্বই সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে জানান, 'রকস্টার' যখন পুনরায় মুক্তি পায়, তখন তিনি খুব খুশি হয়েছিলেন। দর্শকের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া আসার ফলে তাঁর মনে হয়েছিল, একটা ছবি ঘিরে দর্শকের কতটা ভালবাসা থাকলে আবার সিনেমা হলে গিয়ে তাঁরা ছবিটি দেখছেন। 

করণের কথায়, "আমি সত্যি ভাবিনি কোনও ছবি আবার মুক্তি পেলেও দর্শকের থেকে এত ভাল প্রতিক্রিয়া পাওয়া যেতে পারে। 'কভি খুশি কভি গম' ছবির ২৩ বছর পূর্ণ হল ২০২৪-এ। ছবির ২৫ বছর পূর্ণ হলে এটি পুনরায় মুক্তির জন্য পরিকল্পনা করব। আমি জানি, আজও ছবিটি যতবার টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয়, ততবার দেখেন দর্শক। আমি নিজে কখনও আমার ছবি একবারের বেশি দেখি না। ২৩ বছর ধরে আমিও দেখিনি ছবিটা। এখন আমার কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ছবির টুকরো দৃশ্য আসে। তখন আমারও আবার ছবিটি দেখতে ইচ্ছে করে। তাই 'কভি খুশি কভি গম'-এর ২৫ বছর পূর্ণ হলে আবার মুক্তির কথা পরিকল্পনা করব।"

প্রসঙ্গত, ভিকি কৌশল, তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্ক অভিনীত 'ব্যাড নিউজ'-এর সহ-প্রযোজনা করছেন করণ। আগামী ১৯ জুলাই মুক্তি পেতে চলেছে ছবিটি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া