মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Exclusive: "খাদান-এ অভিনয়ের পর দেবদার মধ্যে আমি আমার বড়দাদাকে খুঁজে পেয়েছি"- জন ভট্টাচার্য

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ জুন ২০২৪ ২০ : ৩০Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: দেব-এর আগামী ছবি 'খাদান' ঘিরে টলিপাড়ায় চলছে জোর চর্চা। যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, বরখা বিস্ত, অম্বরীশ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, জন ভট্টাচার্যকে দেখা যেতে চলেছে এই ছবিতে। পরিচালক সুজিত রিনো দত্ত কয়লাখনির অন্দরের রাজনীতিকে বাংলার প্রেক্ষাপটে তুলে আনছেন 'খাদান'-এ। এই প্রথমবার বড়পর্দায় নেতিবাচক চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা জন ভট্টাচার্যকে। আজকাল ডট ইন-এর কাছে 'খাদান'-এর শুটিং-এর অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেতা।

জন-এর কথায়, "এই ছবিতে প্রথমবার দর্শক যেভাবে আমায় দেখবেন, আমার দৃঢ় বিশ্বাস এইরকম চরিত্রে আমায় কোনওদিন কল্পনাও করেননি কেউ। প্রথমে আমার কাছে যখন সুযোগটা আসে, আমি একটু ভয় পেয়েছিলাম। তাই প্রথমদিনের শুটিংয়ে সেই ভয়ের প্রভাবটা পড়েছিল। কিন্তু দেবদা (দেব) আমায় যেভাবে সাহস জুগিয়েছেন, তা বলে বোঝাতে পারব না।"

এই ছবিতে দেবের সঙ্গে আবার কাজ, এবার তাহলে হ্যাট্রিক হল? মৃদু হেসে জন-এর উত্তর, "হ্যাঁ, তা হল। আরও কাজ করতে চাই। দেবদা আমার কাছে বড় দাদার মত। এখন সুবিধা, অসুবিধায় বা কোনও বিষয়ে পরামর্শ চাওয়ার জন্য দেবদার কাছে যাই। আমাদের মধ্যে সম্পর্কটা এখন দুই ভাইয়ের মত হয়ে গিয়েছে।"

আগামীতে আরও একটি বাংলা ছবিতে দেখা যাবে জনকে। চলছে প্রাথমিক স্তরের কথাবার্তা। এই মুহূর্তে ছোটপর্দা বা ওটিটিতে কাজ করতে চান না অভিনেতা। বরং বড়পর্দায় নিজের জায়গা পাকা করতে চান তিনি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া