বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১২ নভেম্বর ২০২৩ ১৩ : ৪৫
সৌপ্তিক চক্রবর্তীর সঙ্গে নাকি বিচ্ছিন্ন রণিতা। টলিপাড়া বলছে, এ তো পুরনো গল্প। তা হলে কি এবারের দীপাবলি নতুন আলোর সন্ধান দেবে না নায়িকাকে? কৌতূহল ছিলই। তারই জবাব মিলল শনিবার সন্ধেয়। সামাজিক পাতায় ভাইরাল, সৌম্য-রণিতার বিশেষ ফটোশুট। আজকাল ডট ইনের কাছে একথাই বলেছেন সৌম্য। যদিও টলিউডের দাবি, ইতিমধ্যেই নাকি তাঁদের মনে নতুন প্রেমের আলো জ্বলেছে। সৌম্য-রণিতার রসায়ন নাকি জমজমাট। তার ছায়া তাঁদের দীপাবলির ফটোশুটেও। উৎসবের রং কালো। সেই রঙে রংমিলন্তি দু’জনে। রণিতা শাড়িতে সুন্দরী। সৌম্য পাঞ্জাবিতে। রূপ আর প্রেমের জৌলুসের ঝিলিক তুলে তাঁরা প্রদীপ জ্বালিয়েছেন। ঘর ভরিয়েছেন আলোর দীপ্তিতে। চোখে চোখে কথাও বলেছেন পরস্পর। এভাবেই প্রেমের কবিতা লিখেছেন তাঁরা।
এ তো ছবির গল্প। আসল খবর কী? নতুন প্রেমের ওম জড়িয়ে আলোর উৎসবে কী করছেন?
জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল সৌম্যর সঙ্গে। ফোনে ব্যস্ত ছিলেন ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ অভিনেতা। কথা ফুরোতেই সাড়া দিয়েছেন। গলার একরাশ লজ্জা নিয়ে বলেছেন, ‘‘কিচ্ছু নেই আমাদের মধ্যে। শুধুই ফটোশুট।’’ ফটোশুটেই এত রসায়ন! প্রশ্ন রাখতেই হেসে ফেলেছেন তিনি। সৌম্যর দাবি, এর আগে একবার মাত্র কাজ করেছিলেন রণিতার সঙ্গে। এটা দ্বিতীয় বার। চেনাজানা বলতে এটুকুই। তিনি উদযাপন করবেন তাঁর কাছের বন্ধুদের সঙ্গে। বাড়িতে ছোট পার্টি হবে। বাড়ির বাইরে পা রাখার কোনও পরিকল্পনাই নেই।
এই ফোন, এই উদযাপন— সবেতেই কি রণিতা সঙ্গিনী? সৌম্যর যুক্তি, লুকিয়ে প্রেম করার বিন্দুমাত্র ইচ্ছে তাঁর নেই। কিছু হলে সবাই জানতে পারবেন। সদ্য শেষ করেছেন ‘কেমিস্ট্রি মাসি’র শুট। সৌরভ চক্রবর্তীর এই সিরিজের মুখ্য আকর্ষণ দেবশ্রী রায়। পাশাপাশি, অন্য প্রযোজনা সংস্থার সঙ্গেও কথা চলছে। সেই জায়গা থেকেই নায়কের দাবি, ‘‘প্রেম করলে কাজ করব কখন? আপাতত কাজে মন দিই।’’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি