সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: সোনা,রূপোয় মোড়া অনন্ত-রাধিকার বিয়ের আমন্ত্রণ পত্র; সদ্য বাবা হয়ে আবারও সুখবর দিলেন বরুণ ধাওয়ান

নিজস্ব সংবাদদাতা | ২৭ জুন ২০২৪ ১৯ : ০৯Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

সোনা রূপোয়় মোড়া আমন্ত্রণ পত্র 

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট -এর রাজকীয় বিয়ের আয়োজন ইতিমধ্যেই চলছে জোর কদমে। কিছুদিন আগেই বলিউড তারকাদের সঙ্গে মিটেছে তাঁদের দ্বিতীয় প্রাক বিবাহ পর্ব। এবার শুরু বিয়েতে অতিথিদের নিমন্ত্রনের পালা। সামনে এলো অনন্ত - রাধিকার বিয়ের আমন্ত্রন পত্রের ঝলক। একটি বাক্সের আকারে তৈরি আমন্ত্রণ পত্রের ভিতরে রয়েছে রূপোর মন্দিরে সোনার দেব মূর্তি। বাক্স খুললেই শোনা যাচ্ছে শাস্ত্রীয় মন্ত্র। মূল আমন্ত্রণ পত্রটি রূপোর তৈরি। 

আবার সুখবর দিলেন বরুণ 

সদ্যই বাবা হয়েছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান। এর মধ্যেই আরও এক সুখবর নিয়ে হাজির অভিনেতা। তাঁর আগামী ছবি 'বেবি জন'-এর মুক্তির তারিখ ঘোষণা করলেন অভিনেতা। চলতি বছর ২৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে ভরপুর অ্যাকশনে ঘেরা বরুণের এই ছবিটি।  

কৃতি -তাপসীর বন্ধুত্ব 

বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে কৃতি শ্যানন ও তাপসী পান্নু -এর বন্ধুত্বের কথা। দুই বলি অভিনেত্রীর মিষ্টি বন্ধুত্ব নজর কেড়েছে নেটিজেনদের। সম্প্রতি পরিচালক,প্রযোজক কণিকা ধিলোঁ সোশ্যাল মিডিয়ায় তাপসী এবং কৃতির সঙ্গে একটি ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তাতে দুই অভিনেত্রীকে একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব নিয়ে চর্চা শুরু হয়েছে নেট পাড়ায়। 

'অ্যানিম্যাল' নিয়ে কি বললেন শর্মিলা ঠাকুর ?

সম্প্রতি মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শর্মিলা ঠাকুর রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, এই ছবিটির মধ্যে নৃশংসতা ছিল, নারীদের অসম্মান ছিল , তবুও দর্শকের পছন্দ হয়েছে। তাই কোনও ছবিকে একেবারে খারাপ বলা যায় না। কারণ, এক একজন দর্শকের এক এক রকম দৃষ্টিভঙ্গি। 'অ্যানিম্যাল' যেমন বড়ো বাজেটের ছবি ছিল, তেমনি বক্স অফিসেও বড় অঙ্কের সাফল্য পেয়েছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া