রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: পাকিস্তানের মাটিতে ভারতের জাতীয় সঙ্গীত কার সৌজন্যে? ১৮ বছরের পুরনো শাড়িতে সুস্মিতা!

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১২ নভেম্বর ২০২৩ ১২ : ৪৭
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘নজরে বিনোদন’-এ। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---

পাকিস্তানে ভারতের জাতীয় সঙ্গীত
ভারতে ছবি দেখানোর আগে জাতীয় সঙ্গীত বাজানো হয়। একই কাজ নাকি ঘটছে পাকিস্তানেও! সবটাই সলমন খানের দৌলতে। খবর, ‘টাইগার ৩’-এর মুখ্য আকর্ষণ ‘টাইগার’ আর ‘জোয়া’র বীরত্বকে সম্মান জানাতেই নাকি পড়শি দেশের এই প্রজন্ম প্রেক্ষাগৃহে ভারতের জাতীয় সঙ্গীত বাজাচ্ছে! খবর ছড়াতেই ‘ভাইজান’কে কুর্নিশ অনুরাগীদের। দাবি, একমাত্র সলমনই পারেন এই ধরণের ঘটনা ঘটাতে।

পুরনো শাড়িতেই সুন্দরী
আলিয়া ভাট বিয়ের শাড়ি পরে জাতীয় পুরস্কারের মঞ্চে উঠেছিলেন। ভাইরাল সেই দৃশ্য। এবার প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের পালা। বলিউডের তারকাদের ঘরে ঘরে দীপাবলির পার্টি হচ্ছে। শিল্পা শেট্টিও উদযাপনের আয়োজন করেছিলেন। সেখানেই ১৮ বছরের পুরনো শাড়িতে তাক লাগালেন ‘সেনসেশন’। প্রেমিক রোহমান শলকে নিয়ে বেজ রঙের সিক্যুইনের শাড়িতে সেজে উপস্থিত তিনি। দেখেই চোখ কপালে বলিউডের। ১৮ বছর আগে করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোতে এই শাড়িই পরেছিলেন তিনি!

ওড়নায় গর্ভ আড়াল!
গর্ভ আড়ালের আপ্রাণ চেষ্টা অনুষ্কা শর্মার। বেঙ্গালুরুতে বিরাট কোহলির সঙ্গে পার্টিতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি, তারকা দম্পতির দ্বিতীয় সন্তান আসার গুঞ্জনে তোলপাড় সামাজিক মাধ্যম। অনুষ্কা যেন সেই গুঞ্জনে আরও ঘি ঢাললেন। গোলাপি রঙের সালোয়ার স্যুটে তিনি অপরূপা। কিন্তু সারাক্ষণ ওড়না দিয়ে নিজের পেট ঢেকে ছিলেন। তাই দেখেই পাপারাৎজিদের দাবি, গর্ভ আড়ল করতেই এই আচরণ তাঁর।

‘রামায়ণ’-এর শুটিং শুরু?
সাঁই পল্লবী মু্ম্বইয়ে। নায়িকা ধরা পড়েছেন পাপারাৎজিদের ক্যামেরায়। তাঁদের দাবি, দীপাবলির পরেই সম্ভবত ‘রামায়ণ’-এর শুট শুরু। সেই কারণেই তিনি টিনসেন টাউনে পা রেখেছেন।
 
 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া