সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: কত কোটি টাকা দিয়ে নতুন অফিস কিনলেন অমিতাভ? সলমনের 'সিঙ্গেল' থাকার কারণ ফাঁস বাবা সেলিম খানের!

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ জুন ২০২৪ ২০ : ২৯[DELETED]Rahul Majumder
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

কবে বাবা হচ্ছেন প্রিন্স? সমাজমাধ্যমে ঘোষণা টেলিভিশন তারকার
পরিবারে নতুন সদস্য আসতে চলেছে তাঁদের। সমাজমাধ্যমে ঘোষণা করলেন টেলিভিশনের জনপ্রিয় তারকা প্রিন্স।সোজা কথায়, বাবা হতে চলেছেন তিনি। সমাজমাধ্যমে লম্বা একটি পোস্টে তিনি জানান তাঁর স্ত্রী যুবিকা চৌধুরি অন্তঃসত্ত্বা। আর কিছুদিনের মধ্যেই ভূমিষ্ঠ হবে তাঁদের সন্তান। সঙ্গে মজা করে লেখেন তাঁদের আগত সন্তানকে ভবিষ্যতে তিনি পাঞ্জাবী ও হিন্দি ভাষা শেখাবেন এবং যুবিকা ভার নেবেন ইংরেজি ভাষা শেখানোর। 

কেন বিয়ে করছেন না সলমন? ফাঁস করলেন বলি-তারকার বাবা

প্রায় ৬০ বছর হতে চলল বলি-তারকা সলমন খানের। তবু এখনও ছাদনাতলায় যাওয়া থেকে শতহস্ত দূরে তিনি। যদিও একাধিকবার সম্পর্কে জড়িয়েছেন 'ভাইজান'। তবে শেষমেশ সেই সম্পর্কের কোনওটিই বিয়ের পরিণতি পায়নি। কেন এখনও সিঙ্গল জনপ্রিয় এই তারকা? মুখ খুললেন তাঁর বাবা সেলিম খান।
এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সেলিম সাফ বলেন, " সম্পর্কে সহজে জড়িয়ে গেলেও বিয়ে করতে বেশ ভয় পায় সলমন। ও এমনিতে বেশ সরল তাই সহজে কারওর প্রতি আকৃষ্ট হয়ে যায়। সলমনের একটাই চিন্তা ওর স্ত্রী যিনি হবেন তিনি ওর মায়ের মতো সংসার সামলাতে পারবেন কি না। সলমনের মায়ের যেমন পরিবার অন্তঃপ্রাণ, তাঁর স্ত্রীরও যেন তাই হয় এটাই একমাত্র চাহিদা। মানে, পরিবারের সদস্যদের জন্য রান্না করা, ছেলেমেয়েদের স্কুলের ব্যাগ গোছানো...এসব। তবে আজকালকার দিনে সলমনের এই চাহিদা সহজে পূরণ হওয়ার‌ নয়। বরং খুবই কঠিন!"

অফিসের জন্য নয়া ফ্ল্যাট কিনলেন অমিতাভ, খরচ হল কত কোটি টাকা?

নতুন অফিসের জন্য তিনটি বড়সড় ফ্ল্যাট কিনলেন অমিতাভ বচ্চন, জোর খবর বলিউডে। শোনা যাচ্ছে, মুম্বইয়ের অন্ধেরি অঞ্চলের বিরা দেশাই রোডে অবস্থিত বহুতল 'সিগনেচার'-এ ওই তিনটি ফ্ল্যাট কিনেছেন 'বিগ বি'। আরও শোনা যাচ্ছে,মোট ৮,৪২৯ স্ক্যোয়ার ফুট জায়গা জুড়ে এই তিনটি ফ্ল্যাট কিনতে প্রায় ৫৯ কোটি ৫৮ লক্ষ টাকা খরচ করেছেন 'শাহেনশাহ'!

সঞ্জয় লীলা বনাশালির সঙ্গে কেন মুখ দেখাদেখি বন্ধ? মুখ খুললেন নানা 

সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় 'খামোশি' ছবিতে অভিনয় করেছিলেন নানা পটেকর। কিন্তু তারপর কখনও আর প্রকাশ্যে একসঙ্গে দেখা যায়নি এই পরিচালক এবং অভিনেতাকে। কেন? নানা জানান, ছবির শুটিংয়ে তাঁর সঙ্গে বনশালির একাধিকবার ঝামেলা হয়েছিল, এই ছবির গল্পকে কেন্দ্র করে। ছবির চিত্রনাট্য এক জায়গায় আরও যুক্তিযুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন নানা যাতে কর্ণপাত করেননি বনশালি। নানা পটেকরের কথায়, "আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছিলাম। এত ঝামেলা করা উচিৎ ছিল না আমার"।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া