সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ জুন ২০২৪ ২২ : ০৫Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: ধর্মেন্দ্রর প্রেমে হেমা মালিনী। এক অন্যরকম প্রেমের গল্প বলতে আসছে পারমিতা মুন্সীর আগামী ছবি 'হেমা মালিনী'। মুখ্য চরিত্রে অর্থাৎ নাম ভূমিকায় দেখা যাবে নবাগতা পাপিয়া রাও'কে। তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেতা চিরঞ্জীত চক্রবর্তীকে। ছবিতে ডাক্তার 'ধর্মেন্দ্র'-এর চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। অন্যদিকে নিজেকে হেমা মালিনী মনে করেন নায়িকা। তাই নিজের নাম 'মালিনী' থেকে বদলে 'হেমা মালিনী' রেখেছেন তিনি। তাঁর এই আচরণে সমাজের চূড়ান্ত কটুক্তির মুখে পড়তে হয় তাঁকে। নিজেকে সুস্থ করে তুলতে ডাক্তার 'ধর্মেন্দ্র'র কাছে যান তিনি। এরপরেই এক অনন্যরকম প্রেম কাহিনী ফুটে ওঠে ছবির গল্পে।
'হেমা মালিনী'র বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। ছবিতে তাঁর চরিত্রের নাম 'শান্তা'। উচ্চবিত্ত পরিবারের মালকিন তিনি। কথায় কথায় 'হেমা মালিনী'কে অপমান করতে দেখা যায় তাঁকে। রগচটা মেজাজি চরিত্রে অভিনয় প্রসঙ্গে আজকাল ডট ইন-কে পাপিয়া অধিকারী জানান, "এরকম চরিত্র নতুন নয়, আমরা চারপাশে এই ধরণের মানুষ রোজ দেখতে পাই। তাই আমার কাছে চরিত্রটি খুব বাস্তবিক। পারমিতা (পারমিতা মুন্সী) আমার খুব কাছের বান্ধবী। তাই ওঁর ছবিতে কাজ করা মানে নিজের ছবিতেই অভিনয় করা বলে মনে হয়। আমি আশাবাদী ছবিটা দর্শকের পছন্দ হবে।"
ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন কাঞ্চনা মৈত্র, পিয়ালি মুন্সি, ভাস্বর চট্টোপাধ্যায়, সুজয় বিশ্বাস, পাপিয়া রাও, ঋতুপর্ণা দে। এই ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দেবলীনা দত্তকে। ছবির প্রোডাকশন পরবর্তী কাজ ইতিমধ্যেই শেষ। খুব তাড়াতাড়ি দর্শকের কাছে আসতে চলেছে 'হেমা মালিনী'।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি