বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Rohit Sharma: পন্থের ওপর প্রচণ্ড ক্ষিপ্ত, কেন মাঠেই মেজাজ হারান রোহিত?

Sampurna Chakraborty | ২৫ জুন ২০২৪ ১৯ : ৪৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা ছয় ম্যাচ জিতে শেষ চারে পৌঁছেছে ভারত। দারুণ খেলেন রোহিত শর্মা। একটুর জন্য শতরান হাতছাড়া হলেও তাঁর ৯২ রান ভারতের জয়ের ভীত গড়ে দেয়। কিন্তু এই 'ফিল গুড' পরিবেশের মধ্যে হঠাৎ কেন চটে গেলেন রোহিত? তার কারণ ঋষভ পন্থ। মিচেল মার্শের ক্যাচ মিস করার জন্য মাঠেই ভারতের উইকেটকিপার ব্যাটারের প্রতি ক্ষোভ উগরে দেন। ঘটনাটি দ্বিতীয় ওভারের। যশপ্রীত বুমরার শর্টপিচ বলে পুল মারতে গিয়ে মিস হিট করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। উইকেটের পেছনে ক্যাচ ওঠে। তখনও খাতা খোলেননি মার্শ। বিশ্বকাপে দারুণ উইকেটকিপিং করছেন পন্থ। একটিও ক্যাচ মিস করেননি। বরং কিছু কঠিন ক্যাচ নেন। সেই অনুযায়ী মার্শের ক্যাচ নেওয়া উচিত ছিল। কিন্তু পা পিছলে যাওয়ায় বল পর্যন্ত পৌঁছতে পারেননি ঋষভ। তাতেই ক্ষেপে যান রোহিত। মাঠেই গালাগালি দিয়ে বসেন ভারতের নেতা। এই ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ডেভিড ওয়ার্নার শুরুতেই ফেরার পর, মিচেল মার্শও শূন্যতে ফিরলে আরও চাপে পড়ে যেত অজিরা। সেই কারণেই নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি রোহিত। অবশ্য, ভারতের নেতার গালিগালাজে কিছু মনে করে না তাঁর সতীর্থরা। তাঁরা জানেন, সবটাই খেলার অঙ্গ মাত্র। মাঠ থেকে বেরোলেই আত্মভোলা রোহিত এক অন্য ব্যক্তি। তাঁর ফিটনেস নিয়ে বরাবরই প্রশ্ন ওঠে। কিন্তু তাসত্ত্বেও মাঠে ফিল্ডিংয়ের সময় নিজেকে উজাড় করে দেন। এই তাগিদটাই জুনিয়রদের থেকেও চান রোহিত। তবে সার্বিকভাবে ফিল্ডিংয়ে আগের থেকে অনেক উন্নতি করেছে ভারতীয় দল। মার্শের অনবদ্য ক্যাচ নেন অক্ষর প্যাটেল। শেষদিকে কোনও ক্যাচ ফস্কায়নি। রোহিতের 'ডোজ' কাজে দিয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি ভারত।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া