শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ জুন ২০২৪ ১৪ : ৩৭Syamasri Saha
নিজস্ব সংবাদদাতা: জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে অনিকেতের প্রাক্তন প্রেমিকা 'অহনা'র চরিত্রে অভিনয় শুরু করেছেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। কাজ থেকে প্রাক্তনদের সঙ্গে সম্পর্ক নিয়ে আজকাল ডট ইন-এর সঙ্গে মন খোলা আড্ডায় রোশনি।
টাকার জন্য সব করতে পারে 'অহনা', রোশনি জীবনে টাকা কতটা গুরুত্বপূর্ণ? নায়িকার উত্তর,"ভাল থাকার জন্য টাকা অবশ্যই প্রয়োজন। কিন্তু আমার সীমাটা আমাকেই বুঝতে হবে। কতটুকু হলেই ভাল থাকতে পারি, সেটা নিজে ঠিক করে নিলে অহনার মত আর হতে হবে না।"
এর আগে একাধিক অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল রোশনির, যদিও তা তিনি কখনওই সরাসরি অস্বীকার করেননি। তবে সেই সম্পর্ক খুব বেশিদিন না এগোলেও তিক্ততা নেই জানালেন তিনি। কিন্তু এইভাবে প্রাক্তন যদি তাঁর জীবনে ফিরে আসে, তাহলে কি গ্রহণ করবেন রোশনি? "আমার জীবনে যেটা পাওয়ার সেটা আমি পাবই তেমনই যেটা আমার কখনওই হওয়ার নয় সেটা হবে না। বিচ্ছেদে কষ্ট হয় ঠিকই, কিন্তু খুব বেশিদিন কান্নাকাটি করার মানুষ আমি নই। শেক্সপিয়ারের জীবন একটা মঞ্চ এবং সেখানে সকলেই অভিনেতা অভিনেত্রী -এই কথায় আমি খুব বিশ্বাস করি। একটা শট শেষ মানেই পরবর্তী শটের জন্য তৈরি হতে হবে সেটা আমি জানি, তাহলে অহনার মত সুযোগ বুঝে প্রেমিক খুঁজি এমন নয় বা আমার প্রাক্তন যদি এখন ভাল চাকরি করে আবার ফিরিয়ে নেব একেবারেই তা নয়। কারওর সঙ্গে মনের মিল হলে আমি নিজেকে সেই সুযোগটা দিই, কারণ আমি খুব রোমান্টিক একজন মানুষ। প্রাক্তনকে ফিরিয়ে নেওয়ার কোনও প্রশ্নই ওঠে না, কারণ একটা চ্যাপ্টার আমি একবারই পড়তে ভালোবাসি। তাতেই যা বোঝার বুঝে নেওয়া যায়। আমি খুব পজিটিভ একজন মানুষ, সেই কারণে প্রাক্তনদের জীবন থেকে চলে গেলেও তাঁরা অনেকেই আমার সঙ্গে যোগাযোগ রাখেন। আমি আবার তাঁদের সঙ্গে অভিনয় করতে পারি, আমার কোন অসুবিধা নেই। এমনকী এরকম যদি হয় যে কোনও একটা কাজে আমার সকল প্রাক্তনই রয়েছেন, আমি সবার সঙ্গেই ভালভাবে কথা বলবো এবং প্রায় পিকনিকের মতই সেই দিনটা কাটিয়ে দেবো হয়তো। তার মানে এরকম নয় যে আমার অনেক প্রেমিক ছিল একসময়, যে ক'জন ছিল তাঁদের কথাই বলছি।" জানালেন রোশনি।
তাঁর কথায়, "আমি সহজে ক্ষমা করে দিতে পারি। মনে রাগ রেখে আমি নিজেও ভাল থাকতে পারবো না। তাই যা হয়ে গেছে ভুলে গিয়ে নতুন শুরুতে আমি বি
শ্বাসী।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি