সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: সোনাক্ষীর মেহেন্দিতে ফুটলো জাহিরের নাম, পুরুষদের কেন‌ দোষের ভাগীদার করলেন আয়ুষ্মানের স্ত্রী তাহিরা?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২২ জুন ২০২৪ ১৭ : ৪৭Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

সোনাক্ষীর মেহেন্দিতে জাহিরের নাম 

২৩ জুন প্রেমিক জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন সোনাক্ষী সিনহা। তাই ইতিমধ্যেই শত্রুঘ্ন সিনহার বাড়ি 'রামায়ণ' সেজে উঠেছে আলোর সাজে। সূত্রের খবর, ১৯ জুন রাতে সঙ্গীত অনুষ্ঠান হয়েছে সোনাক্ষীর। আর এবার শুক্রবার রাতেই পরিবার এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে হয়ে গেল সোনাক্ষী-জাহিরের জমজমাট মেহেন্দি অনুষ্ঠান। মেহেন্দির রঙে সোনাক্ষীর হাতে ফুটে উঠল জাহিরের নাম।

'চান্দু'-র প্রশংসায় করণ

কবীর খান পরিচালিত 'চান্দু চ্যাম্পিয়ন' মুক্তি পাওয়ার পর থেকেই অভিনেতা কার্তিক আরিয়ান-এর প্রশংসায় পঞ্চমুখ সবাই। তালিকা থেকে বাদ গেলেন না করণ জোহরও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "কবীর খান এই অনুপ্রেরণাদায়ক গল্পটি দর্শকের কাছে একটি প্রেমের চিঠির মতো পরিচালনা করেছেন। আর কার্তিক ওঁর জীবনে এখনও পর্যন্ত সবচেয়ে ভাল কাজ করেছে এই ছবিতে। এই ছবিটি ওঁর ক্যারিয়ারের মাইলস্টোন হয়ে থাকবে।"

কাকে দোষ দিলেন আয়ুষ্মানের স্ত্রী?

অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী, তাহিরা কাশ্যপ, ফিচার ফিল্ম, শর্মাজি কি বেটি দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করছেন। আগামী ২৮ জুন মুক্তি পাবে ছবিটি। ছবি প্রসঙ্গে মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তাহিরা বলেন, পরিবার, সন্তানদের ছেড়ে বাইরের জগতে কাজ করার প্রসঙ্গে নারীদের প্রশ্ন করা হয়, যেন সে দোষী। কিন্তু একজন পুরুষকে সংসার, সন্তানের দায়িত্ব নিয়ে কোনো প্রশ্ন করা হয়না। নারীরা এই বিষয়ে দোষী হলে পুরুষদেরও একই কাজের জন্য দোষী হওয়া উচিত।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া