মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Exclusive: 'চাবিওয়ালা'র প্রেমে পড়লেন অমৃতা, নিজের মুখে কী বললেন অভিনেত্রী?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২১ জুন ২০২৪ ২১ : ২৮Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: জীবনের বন্ধ দরজার তালা খুলতে আসছে চাবিওয়ালা 'ভবেন'। কিন্তু 'ভবেন'-এর জীবনের চাবির কী হবে? এই গল্পই বলবেন পরিচালক রাজা ঘোষ। তাঁর আগামী ছবি 'চাবিওয়ালা'র নাম ভূমিকায় দেখা যাবে অভিনেতা কৌশিক কর-কে। বিপরীতে থাকবেন অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায়। এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সোহাগ সেন এবং শুভাশীষ মুখোপাধ্যায়কে।

গ্রাম থেকে হারিয়ে যাওয়া প্রেমিকার সন্ধানে শহরে আসে চাবিওয়ালা 'ভবেন'। কংক্রিটের শহরে আলাপ হয় কিছু মানুষের সঙ্গে। যাঁদের জীবনের চাবিকাঠি নতুন ভাবে খুঁজে দেয় সে। কিন্তু প্রেমিকার সঙ্গে দেখা হবে কি তাঁর? মর্যাদা পাবে কি তাঁদের প্রেম? এই গল্পই ফুটে উঠবে ছবিতে। 'ভবেন'-এর প্রেমিকার চরিত্রে দেখা যাবে অমৃতাকে।

আজকাল ডট ইন-কে নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে অমৃতা জানান, "আমার চরিত্রের নাম ফতেমা। আমি আগে কখনও এরকম চরিত্র করিনি। এখানে নিজেকে প্রচুর ভাঙতে হয়েছে। চরিত্রটা করতে গিয়ে 'ফতেমা'র প্রতি মায়া পড়ে গিয়েছিল। প্রেমটাও যে এত সুন্দরভাবে এই ছবিতে ফুটে উঠেছে তা দর্শক না দেখলে বুঝবেন না।"
ইতিমধ্যেই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল-এ দেখানো হয়েছিল ছবিটি। ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল-এও গিয়েছে ছবিটি। লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল-এর জন্য মনোনীতও হয়েছে। এছাড়াও আরও বেশকিছু ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরেছে ছবিটি। পেয়েছে অ্যাওয়ার্ডও। ছবিতে ধৃতিমান চট্টোপাধ্যায় এবং শঙ্কর দেবনাথকেও দেখা যাবে। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসে শুভঙ্কর মিত্র ও মানসী সিনহার নিবেদনে, ধাগা প্রোডাকশনের ব্যানারে বড়পর্দায় মুক্তি পাবে 'চাবিওয়ালা'।




নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া