সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: ডাকাতির শিকার অনুপম খের, কী কী খোয়া গেল? আবার জুটিতে ফারহান-হৃত্বিক?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২১ জুন ২০২৪ ১৮ : ৪৭Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

ডাকাতির শিকার অনুপম খের

মুম্বইয়ে অভিনেতা অনুপম খের-এর অফিসে চুরি। ৪.১৫ লাখ টাকার সম্পত্তি চুরি গিয়েছে বলে অভিযোগ অভিনেতার। সেইসঙ্গে প্রচুর নথি, টাকাপয়সা এমনকী একটি সিনেমার রিলও চুরি হয়েছে। অনুপম খের সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা নিজেই জানান। এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবরও দেন। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভিতেও ধরা পড়েছে মালপত্র নিয়ে অভিযুক্তদের পালিয়ে যাওয়ার সেই মুহূর্ত।

আবার জুটিতে ফারহান-হৃত্বিক 

'জিন্দেগী না মিলেগি দোবারা' ছবিতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিলো হৃত্বিক রোশান আর ফারহান আখতারকে। তারপর আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি এই দুই অভিনেতাকে। সম্প্রতি মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারহান হৃত্বিকের সঙ্গে আবার কাজ করার প্রসঙ্গে বলেন, "অবশ্যই ভালো চিত্রনাট্য পেলে একসঙ্গে কাজ করবো আমরা। আগামী এক দু'বছরের মধ্যে হয়তো আবার একসঙ্গে আমাদের দেখতে পাবেন দর্শক। 

'লাগান'-এর ২৩ পূর্তি 

আমির খান-এর 'লাগান' ছবিটি দর্শক মহলে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলো মুক্তির পরে। আজ এতদিন পরেও ছবিটি একইভাবে পছন্দের তালিকায় রয়েছে সিনেমা প্রেমীদের কাছে। ২৩ বছর পূর্ণ করলো এই ছবিটি। দু'বছর আগে আজকের দিনে ছবির পুরো টিম একসঙ্গে এক ফ্রেমে ধরা দিয়েছিলো। আজকের দিনে আবারও সেলেব্রেশনে মেতেছে টিম 'লাগান'। 

পারিশ্রমিক নিয়ে অনিল-এর গর্জন 

'বিগ বস ওটিটি ৩'-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে চলেছে অনিল কাপুরকে। সম্প্রতি মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনিল কাপুর ইন্ডাস্ট্রিতে নতুন আসা তারকাদের ক্রমবধমান পারিশ্রমিক নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, "আমি এতবছর কাজ করছি, কোনওদিনও আমার পারিশ্রমিক অতিরিক্ত বাড়াইনি যাতে প্রযোজকদের অসুবিধা হয়। কিন্তু এখনকার অভিনেতা-অভিনেত্রীরা এসব চিন্তা করেননা। তাই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে আর একটু সচেতন থাকা উচিত।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া