সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Exclusive: এক সরল প্রেমের গল্পের অসাধারণ উত্তরণ

Reporter: শ্যামশ্রী সাহা | লেখক: শ্যামশ্রী সাহা | Editor: শ্যামশ্রী সাহা ২০ জুন ২০২৪ ১৯ : ২১Syamasri Saha

দর্শকের চোখে কতটা যোগ্য হয়ে উঠল 'অযোগ্য'? ছবি দেখে লিখছেন শুভ্রজিৎ মিত্র।

কৌশিকদা-বুম্বাদা-ঋতুর ‘অযোগ্য’ দেখলাম। এককথায় বলতে গেলে মাস্টারক্লাস। পরিচালনা আর অভিনয় দু’দিক থেকেই। উত্তম-সুচিত্রার পরেই এই জুটির নাম। সবচেয়ে সফল বাণিজ্যিক জুটি। একসঙ্গে জুটিতে ৫০টা ছবি করা তো সহজ ব্যাপার নয়। এটা একটা রেকর্ড। ‘প্রাক্তন’ থেকে এই জুটি অন্যধারার ছবি করা শুরু করেছে। সেই সাফল্য ‘অযোগ্য’তেও ধরে রেখেছে।
গল্পের কথা বলতে গেলে প্রথমেই বলব ‘প্রেডিক্টেবল প্লট লাইন’। কিন্ত সেটা পরিচালনা, অভিনয়ের মুন্সীয়ানাতে দর্শকের মধ্যে একটা টানটান উত্তেজনাকে ধরে রাখতে পেরেছে। এখানে আর একজনের কথা না বললেই নয়। সে শিলাজিৎ মজুমদার। ছবির প্রথমে শিলাদার যে হতাশা, ব্যর্থতা, সেটা এত ভাল ফুটিয়ে তুলেছে! বিশেষত একটা দৃশ্যের কথা বলব, যেখানে শিলাদা মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছে, ঋতুর সঙ্গে ঝগড়া হচ্ছে, তারপর রেগে গিয়ে পড়ে যাচ্ছে, ভাতের থালা ছড়িয়ে পড়েছে। ওই সময়ে শিলাদার অসহায় মুখটা দেখে গলার কাছে একটা দলাপাকানো কষ্ট টের পেয়েছি। অসাধারণ মুহূর্ত। শট টেকিং, ক্যামেরা অ্যাঙ্গেলস, বিজিএম-এর ব্যবহার সব নিয়েই তো একটা দৃশ্যের উত্তরণ হয়-- সেখানে পরিচালক হিসাবে কৌশিকদা অনবদ্য। এই দৃশ্যে যে পরিমিতি বোধ দরকার, সেটাই বজায় রেখেছেন পরিচালক। আর একটা দৃশ্যের কথা বলতেই হবে। প্রি ক্লাইম্যাক্সে সমুদ্রের ধারে রাত থেকে ভোর হচ্ছে, বুম্বাদা-ঋতু দাঁড়িয়ে। তাদের কথোপকথন। সত্যিই চোখে জল এনে দেয়। আমার কাছে ওটাই ছবি ক্লাইম্যাক্স। অন্যদের কথা বলতে গেলে লিলি আন্টি, অম্বরীশ, সুদীপদা যথাযথ।
ছবিজুড়ে বুম্বাদা-ঋতু-শিলাদা। ‘প্রাক্তনে’র জন্য প্রসেন যে কাজগুলো করেছে, তার মধ্যে কোথাও প্রতিশোধপরায়ণতা বা নেগেটিভিটি নেই। সে একান্তে পর্ণার মুখোমুখি হতে চেয়েছিল। গানের ব্যবহার অসাধারণ। বিশেষ করে শ্রেয়ার গাওয়া ‘তুই আমার হবি না’। ছবি দেখার পর বুম্বাদাকেও বলেছি, চরিত্রের যে সূক্ষ্ম মোচড় থাকে যেমন চোখের এক্সপ্রেশন, ইন বিট্যুইন দ্য লাইনস, সংলাপের মাঝখানের অংশ, সেটা খুব সু্ন্দরভাবে বুম্বাদা, ঋতু ফুটিয়ে তুলেছে। একটা সরল প্রেমের গল্প-- অভিনয় আর পরিচালনার গুণে তার উত্তরণ দেখার মতো। ছবি দেখার পর একটা কথাই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, ‘লাভ ইজ রিচ উইথ বোথ হানি অ্যান্ড ভেনম’।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া