সোমবার ১৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২০ জুন ২০২৪ ১৮ : ৪৭Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
তেলুগু পরিচালকের সঙ্গে সানি
তেলুগু ছবির পরিচালকের সঙ্গে হাত মেলালেন বলিউডের অ্যাকশন সুপারস্টার সানি দেওল। পরিচালক গোপীচাঁদ মালিননির সঙ্গে খুব তাড়াতাড়ি একটি ভরপুর অ্যাকশন ছবি নিয়ে আসছেন তিনি। ছবির নাম আপাতভাবে 'এস ডি জি এম' ঠিক করা হয়েছে। আগামী ২২ জুন থেকে হায়দরাবাদে এর শুটিং হবে। নির্মাতাদের তরফে সোশ্যাল মিডিয়ায় এই ছবির ঘোষণা করে বলা হয়েছে, এটি দেশের সবচেয়ে বড় অ্যাকশন ঘরানার ছবি হতে চলেছে।
'বেবিমুন'-এ দীপিকা-রণবীর
মুম্বই এয়ারপোর্টে দেখা মিলল দীপিকা-রণবীর-এর। দু'জনকেই কালো পোশাকে দেখা গেল এদিন। পাপারাৎজ্জির ক্যামেরায় ধরা পড়তেই নিজেদের নিয়ে আরও সচেতন হয়ে গেলেন তারকা দম্পতি। মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, লন্ডনে পাড়ি দিচ্ছেন তাঁরা। সন্তান জন্মের আগে দু'জন একান্তে সময় কাটাতে পাড়ি দিলেন বিদেশে।
সম্পত্তি বাড়ালেন অভিষেক
বলিউডের অন্যতম তারকা দম্পতি অভিষেক এবং ঐশ্বর্য রাই বচ্চনের বিচ্ছেদের জল্পনা গত কয়েক মাস ধরেই চলছে। বলি পাড়ায় এমনও খবর আসছে যে বচ্চন পরিবারের সঙ্গে নাকি মনোমালিন্য হয়েছে অভিষেক-ঐশ্বর্যর। এর মধ্যেই এবার প্রকাশ্যে এল এমন একটি খবর, যা এই জল্পনা আরও জোরালো করল। ১৫ কোটি টাকায় মুম্বইয়ে ৬টি ফ্ল্যাট কিনলেন অভিষেক। তাহলে কি এবার পরিবারের সঙ্গে বিচ্ছেদ? প্রশ্ন নেটিজেনদের।
'হেরা ফেরি' নিয়ে কী বললেন সুনীল?
মুক্তির ২৪ বছর পর 'হেরা ফেরি' নিয়ে মুখ খুললেন অভিনেতা সুনীল শেঠি। সম্প্রতি, মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, "আমরা ছবিটির শুটিং খুব মজা করে করেছিলাম। এরপর যখন ছবিটি মুক্তি পায়, তখন প্রথম দুটো শো একেবারে ফ্লপ হয়। ভেবেছিলাম বক্স অফিসে সাফল্য পাবেনা। আমাদের ক্যারিয়ারে বিপর্যয় হয়ে দাঁড়াবে এই ছবি, কিন্তু তা হয়নি। দর্শকের ভালবাসায় ছবিটি আজও জনপ্রিয়।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি