রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | India-Afghanistan: সুপার এইটের অভিযান শুরুতে ভাবনায় বিরাট, দলে ফিরবেন কুলদীপ?

Sampurna Chakraborty | ২০ জুন ২০২৪ ১৮ : ৩২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: গ্রুপ পর্ব অতীত। সুপার এইটের অভিযান শুরু। বৃহস্পতিবার প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। নিউ ইয়র্কে তিনটে ম্যাচ জিতলেও ওয়েস্ট ইন্ডিজে সম্পূর্ণ ভিন্ন পরীক্ষা। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পেস সহায়ক পিচে খেলতে হয়েছে ভারতীয় দলকে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উইকেট একটু মন্থর। স্পিনারদের সাহায্য করে। তাই বার্বাডোজে পিচের সঙ্গে নতুন করে মানিয়ে নিতে হবে রোহিতদের। যদিও আগে এখানে খেলার অভিজ্ঞতা রয়েছে ভারতীয় দলের অধিকাংশ ক্রিকেটারের। নিউ ইয়র্কে লো স্কোরিং ম্যাচ হলেও, ওয়েস্ট ইন্ডিজের উইকেটে বড় রান তোলা কঠিন নয়। ব্যাটাররা কিছুটা হলেও সুবিধা পাবে। পিচ ভিন্ন হলেও উইনিং কম্বিনেশন হয়তো ধরে রাখা হবে। রোহিতের সঙ্গে বিরাটকেই ওপেন করতে দেখা যেতে পারে। দলে শিবম দুবের মতো একজন বাড়তি অলরাউন্ডার খেলাতে এই কম্বিনেশনে খেলছে ভারত। তবে কোহলির ব্যাটে রান নেই। তিন ম্যাচে মাত্র ৫ রান করেছেন। অনেকেই তাঁকে পছন্দের ওয়ান ডাউনে দেখতে চাইছে। কিন্তু সেই সম্ভাবনা ক্ষীণ। আফগানদের বিরুদ্ধেও রোহিতের সঙ্গে তাঁর ওপেন করার সম্ভাবনাই বেশি। আইপিএলে দারুণ ফর্মে ছিলেন। সর্বোচ্চ রান সংগ্রহকারীও হন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আবার চেনা বিরাটকে পাওয়ার অপেক্ষায় থাকবে ভক্তরা। 

বার্বাডোজের কেনিস্টন ওভালে স্পিনাররা সাহায্য পাবে। তবে দলের দুই স্পেশালিস্ট স্পিনার কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালের খেলার সম্ভাবনা কতটা? আফগানিস্তানের বিরুদ্ধে নেই বললেই চলে। অগ্রাধিকার পাবে দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। গ্রুপ পর্বে প্রয়োজনে রান করেছেন এবং উইকেট নিয়েছেন অক্ষর। কিন্তু জাদেজা একেবারে অফফর্মে। আইপিএলেও এবার নজর কাড়তে পারেননি। কিন্তু ব্যাটিংয়ের কথা ভেবে তাঁকেই খেলানো হবে। সুপার এইটের আগে অনুশীলনে বাড়তি জোর দিতে দেখা যায় জাড্ডুকে। তবে দলে একজন পেসার কমানো হতে পারে। মহম্মদ সিরাজের জায়গায় খেলানো হতে পারে কুলদীপকে। সেক্ষেত্রে তৃতীয় পেসার হিসেবে থাকবেন হার্দিক পাণ্ডিয়া। দেশের জার্সি গায়ে চাপাতেই ফর্মে ফেরেন। চলতি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি হার্দিক। তাই তাঁর ওপর ভরসা রাখা যেতেই পারে। হাত ঘোরাতে পারেন শিবম দুবেও। তাই একজন বাড়তি স্পিনার খেলাতেই পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গত টি-২০ বিশ্বকাপ থেকেই দারুণ খেলছে আফগানিস্তান। তাই রশিদ খানদের হেলাফেলা করার কোনও জায়গা নেই। বরং বাড়তি সতর্ক থাকবে ভারতীয় শিবির। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া