শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Tollywood: মুখার্জী পরিবারে পা রাখার আগেই 'পূজারিণী' ও 'পূর্ণিমা'র জোর টক্কর? নির্বাক 'মহারাজ'

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২০ জুন ২০২৪ ১৫ : ৩৮Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'উড়ান' ধারাবাহিকের মুখার্জী পরিবারে বিয়ে বাড়ির আনন্দের বদলে এখন শুধুই উত্তেজনা। 'সোমনাথ'-এর পরিবর্তে 'মহারাজ'-এর সঙ্গে বিয়ের পিঁড়িতে 'পূজারিণী'। যা একেবারেই মেনে নিতে পারছেন না 'পূর্ণিমা' অর্থাৎ মহারাজের মা। তবে শ্বশুর বাড়িতে প্রবেশের আগেই শাশুড়িকে নিজের জায়গা বুঝিয়ে দিল 'পূজারিণী'।

'পূজারিণী' মুখের ওপর সত্যি কথা বলতে পিছপা হয় না। তবে শুধু অন স্ক্রিনেই নয় অফ স্ক্রিনেও ঠিক কেমন ভাবেই ধরা দিলেন পর্দার 'পূর্ণিমা' অর্থাৎ অঞ্জনা বসু এবং 'পূজারিণী' অর্থাৎ রত্নাপ্রিয়া দাস। বাড়ির বড় ছেলে অর্থাৎ 'সোমনাথ'-এর সঙ্গে বিয়ে ঠিক হলেও ইতিমধ্যেই টাকা হাতিয়ে পালিয়ে গেছে 'সোমনাথ'। তাই বাবার কথায় বিয়ের রাজি হতে হয়েছে 'মহারাজ'কে। এদিকে 'মহারাজ' ও 'পূজারিণী'র আদায় কাঁচকলার সম্পর্ক। তাঁকে মেজ ছেলের বউ হিসেবে মেনে নিতে নারাজ 'পূর্ণিমা'ও। তবে অফ স্ক্রিনে হাসিমুখে ধরা দিলেন মা, মেজো ছেলে এবং হবু বৌমা। বিয়ের দৃশ্যের শুটিং মানেই প্রচন্ড ব্যস্ততা।

বিশেষ করে রত্নাপ্রিয়ার শুটিংয়ের চাপ এদিন বেশি থাকলেও পর্দার হবু শাশুড়ি মাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হবু বৌমা। রত্নাপ্রিয়ার কথায়, "শাশুড়ি না মানলেও শ্বশুর মশাই আর ঠাম্মি তো আমায় ভালবাসেন, তাহলেই হবে। বাড়িতে ঢুকেই সব ঠিক করে নেব।" এদিকে কম যায় না পূর্ণিমাও, মজা করে অঞ্জনা বসু জানালেন,"বাড়িতে শেষ কথা বলি আমি, তাই এই বাড়িতে প্রবেশ করা এত সহজ নয়। আমি কিছুতেই বৌমা হিসেবে মেনে নেব না।" শাশুড়ি-বৌমার মজার কথোপকথনের মাঝে প্রায় নির্বাক মহারাজ অর্থাৎ প্রতীক। প্রতীক জানালেন, "পূজারিণী যা ঝগড়া করে, এতে মহারাজের অবস্থা যে খারাপ হতে চলেছে বোঝাই যাচ্ছে। তবে এক মুহূর্তের জন্য পূজারিণীকে একটু ভালো লাগলেও ঝগড়ার কথা মনে পড়লে সব ভালো ভুলে যাচ্ছি।" শুটিংয়ের ব্যস্ততা থাকায় এই কথার মাঝেই নায়িকাকে টেনে ফ্লোরে নিয়ে গেলেন পরিচালক। কারণ এই বিয়েকে কেন্দ্র করে 'উড়ান' ধারাবাহিকে দর্শকেরা দেখতে পাবেন মহা সপ্তাহ, সেই কারণেই ব্যস্ততা এখন তুঙ্গে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া