মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Portugal-Czechia: দুরন্ত প্রত্যাবর্তন, কনসেইসাওয়ের শেষ মিনিটের গোলে জয় পর্তুগালের

Sampurna Chakraborty | ১৯ জুন ২০২৪ ০৮ : ৩১Sampurna Chakraborty
পর্তুগাল - (রান্যাক-আত্মঘাতী, কনসেইসাও)

চেক - (প্রোভোদ)

আজকাল ওয়েবডেস্ক: এক গোলে পিছিয়ে পড়ে জোড়া গোল। দুরন্ত প্রত্যাবর্তন। মঙ্গলবার জার্মানির লিপজিগ স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে ইউরো শুরু করল পর্তুগাল। ম্যাচের শেষলগ্নে পার্থক্য গড়ে দিলেন দুই 'সুপারসাব' পেদ্রো নাটো এবং ফ্রান্সিসকো কনসেইসাও। চেক রক্ষণের ভুলের পূর্ণ ফায়দা তোলেন তাঁরা। নাটোর পাস ছ'গজের বক্সের মধ্যে ক্লিয়ার করতে পারেননি রান্যাক। বল তাঁর পায়ের ফাঁক দিয়ে গলে যায়। ২১ বছরের সুযোগসন্ধানী কনসেইসাও বাঁ পায়ের শটে গোলে ঠেলেন। একটি মুহূর্ত দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। পর্তুগালের দুটো গোলের পেছনেই চেক রক্ষণ এবং গোলকিপারের গাফিলতি। গোটা ম্যাচে সংগঠিত রক্ষণ এবং ভাল গোলকিপিংয়ের পর দুটো মারাত্মক ভুলের খেসারত দিতে হল চেককে। জোড়া গোলে তাঁর নাম না থাকা, কিছুটা অবাক করার মতোই। তবে গোল না পেলেও নব্বই মিনিট মাঠে থেকে দলের জয়ে সামিল হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচ শেষে হাসিমুখে মাঠ পর্যবেক্ষণ করতে দেখা যায় তাঁকে। তবে ষষ্ঠ ইউরোতে অংশ নেওয়ার রেকর্ডের রাতে কিছুটা ম্লান মহাতারকা। ভাগ্যও সঙ্গ দেয়নি রোনাল্ডোর। বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েছিলেন। তারমধ্যে তাঁর একটা হেড পোস্টে লাগে। সিআরসেভেনের পাশাপাশি নজির গড়লেন তাঁর সতীর্থ। সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে ইউরো কাপে খেললেন পেপে। এদিন যত কাণ্ড দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। ম্যাচের তিনটে গোলই বিরতির পর। পর্তুগালের জয় পোয়েটিক জাস্টিস। 

পুরোপুরি একতরফা প্রথমার্ধ। আক্রমণের পর আক্রমণ। কিন্তু নিট ফল শূন্য। প্রথমার্ধে গোলমুখ খুলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ব্রুনো ফার্নান্দেজ, রাফায়েল লেওরা।‌ তারমধ্যে সেরা সুযোগ সিআরসেভেনের। দু'বার সামনে একা চেকের গোলকিপারকে পেয়েও তাঁর গায়ে মারেন। ম্যাচের ৮ মিনিটে প্রথম টাচ রোনাল্ডোর। তাঁর হেড লক্ষ্যভ্রষ্ট হয়। দুই প্রান্ত থেকে আক্রমণে উঠছিলেন ব্রুনো এবং লেও। কিন্তু ক্রস এবং সেন্টারে নৈপূণ্যের অভাব। অ্যাটাকিং থার্ডে ব্যর্থতা। ২৪ মিনিটে গোলের সুযোগ এসেছিল পর্তুগালের সামনে। প্রায় ২৫ গজে দূর থেকে গোলে শট মারেন ব্রুনো। দুর্দান্ত সেভ স্টানেকের। প্রথমার্ধে গোলের নীচে অন্তত তিনটে নিশ্চিত গোল বাঁচান চেকের কিপার। তার দু'মিনিটে মাথায় আবার সুযোগ। ফার্নান্দেজের লো ক্রসে পা ছোঁয়ালেই গোল। কিন্তু বল পর্যন্ত পৌঁছতে পারেননি লেও। ম্যাচের ৩২ মিনিটে রোনাল্ডোকে গোল পাওয়া থেকে বঞ্চিত করেন স্টানেক। প্রথম ৪৫ মিনিট পুরো চেকের অর্ধেই খেলা হয়। দুই দলই মাঝমাঠে লোক বাড়িয়ে ৩-৫-২ ফরমেশনে খেলে। তবে ক্লিনশিট রাখতে হিমশিম খায় চেক। কৃতিত্ব দিতেই হবে স্টানেকের। তিনটে অনবদ্য গোল বাঁচিয়ে দলকে ম্যাচে রাখেন চেকের কিপার। প্রথমার্ধে ৭৪ শতাংশ বলের দখল ছিল পর্তুগালের। শুধু গোলটাই হয়নি। প্রথমার্ধের অন্তিমলগ্নে আবার সুযোগ পান রোনাল্ডো। কিন্তু তাঁর বাঁ পায়ের শট বাঁচায় চেক কিপার। দুটো সহজ সুযোগ একাই মিস করেন পর্তুগিজ তারকা। আগের রোনাল্ডো হলে অনায়াসেই স্কোরশিটে নাম তুলে ফেলতেন। এমন সুযোগ নষ্ট করার জন্য নিশ্চয়ই হতাশ হবেন পর্তুগিজ তারকা। 

প্রথমার্ধের একপেশে ফুটবলের মধ্যে কাউন্টার অ্যাটাক থেকে বার দুয়েক আক্রমণের চেষ্টা করে চেক। কিন্তু বিপদ তৈরি হয়নি। বৃষ্টিস্নাত রাতে রোনাল্ডো সুলভ ফ্রিকিকও দেখা যায়নি। ম্যাচের ৫৬ মিনিটে পর্তুগালের অধিনায়কের নেওয়া ফ্রিকিক সরাসরি তালুবন্দি করেন চেকের কিপার। তবে তার কয়েক মিনিটের মধ্যে গোটা স্টেডিয়ামকে অবাক করে ম্যাচের গতির বিরুদ্ধে গিয়ে এগিয়ে যায় চেক। ৬২ মিনিটে গোল করেন লুকাস প্রোভোদ। বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে অনবদ্য গোল। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি চেক। আট মিনিটের মধ্যে সমতা ফেরায় পর্তুগাল। জোটার ক্রস থেকে নুনো মেন্ডিসের হেড বাঁচান স্টানেক। কিন্তু ঠেলে দেন নিজেদেরই ডিফেন্ডারের পায়ে। রবিন র‍্যান্যাকের পায়ে লেগে গোলে ঢুকে যায়। ম্যাচের ৮৭ মিনিটে অফসাইডের জন্য জোটার গোল বাতিল হয়ে যায়। রোনাল্ডোর হেড পোস্টে লাগে। ফিরতি বলে গোল করেন জোটা।‌কিন্তু অফসাইডে ছিলেন রোনাল্ডো। ম্যাচের অন্তিমলগ্নে জয়সূচক গোল ফ্রান্সিসকো কনসেইসাওয়ের। পরিবর্ত ফুটবলার হিসেবে নেমেই পার্থক্য গড়ে দেন। জয়সূচক গোলের পর আনন্দে আত্মহারা ২১ বছরের পর্তুগিজ ফুটবলার। জার্সি খুলে হলুদ কার্ডও দেখেন। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া