সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Exclusive: স্বস্তিকার জন্য নিজের প্রিয় দাড়িকে কেন বিদায় দিলেন শিলাজিৎ?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৬ জুন ২০২৪ ১৫ : ২৯Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: আগে বন্ধুত্ব থাকলেও সম্প্রতি ঘনিষ্ঠতা বেড়েছে শিলাজিৎ মজুমদার এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের মধ্যে। সোশ্যাল মিডিয়া যার জলজ্যান্ত উদাহরণ। বান্ধবী স্বস্তিকার জন্যই নিজের প্রিয় দাড়িকে বিদায় জানালেন শিলাজিৎ। একথা নিজেই বললেন গায়ক।

একাধিক ঘরোয়া পার্টিতে সময় কাটাচ্ছেন, শিলাজিতের গান পাশে বসে মুগ্ধ হয়ে শুনছেন স্বস্তিকা, এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শিলাজিতের নতুন লুকের অবদান পুরোটাই স্বস্তিকার। একি শুধুই বন্ধুত্ব? নাকি স্বস্তিকার ভালোবাসায় বাঁধা পড়েছেন শিলাজিৎ? আজকাল ডট ইন-এর কাছে শিলাজিৎ জানালেন "আমার কথায় অনেকের মন খারাপ হবে, হিংসেও হতে পারে, দুঃখ পাবে, আমার দাড়িটাও দুঃখ পেয়েছে, দাড়িটা বড় করবো ভেবেছিলাম, খুব সাধের দাড়ি ছিল আমার। কিন্তু দাড়ি না কাটলে ভেবলি (স্বস্তিকার ডাকনাম) বলেছিল আমার সঙ্গে দেখা করবে না। তাই আর কী করবো, কেটে ফেললাম দাড়ি।"

সাধের দাড়ি কাটা থেকে একসঙ্গে সময় কাটানো, শুধুই বন্ধুত্ব নাকি ঘনিষ্ঠতা বেড়েছে শিলাজিৎ ও স্বস্তিকার? টলিউডে কান পাতলে শোনা যাচ্ছে এমন অনেক কিছুই। শিলাজিৎ জানালেন, "স্বস্তিকার সঙ্গে বন্ধুত্ব আমার অনেক আগেই, তখন আমরা দুজনেই ছোট ছিলাম, যদিও স্বস্তিকা এখন বিশ্বাস করতে পারে না আমি ৪০ পেরিয়ে গিয়েছি। স্বস্তিকার সঙ্গে এতদিন পর যোগাযোগ নিয়ে অনেকে অনেক কথা বলবে, তবে এই যে স্বস্তিকা আমায় দাড়ি কাটতে বলছে , সেটা প্রেম হলে কতদিন টিকতো আমি জানিনা। কিন্তু এটা ভালবাসা ছাড়া সম্ভব না, বন্ধুত্ব ছাড়া সম্ভব না। এই বন্ধুত্বটা তখনও ছিল, এখনও আছে। তবে আমরা একে অপরকে নিয়ে কেউ পজেসিভ নই, বন্ধুর মত থাকি, কথা বলি। স্বস্তিকাকে নিয়ে আমার মনে হয়, স্বস্তিকা এত স্ট্রাগল করে যেখানে পৌঁছেছে সেটা সত্যিই প্রশংসনীয়। ও এত ভাল সুন্দর ট্যালেন্টেড একজন অভিনেত্রী , কিন্তু মনে হয় ওঁর কপালটা খারাপ কিছু কিছু ক্ষেত্রে, কারণটা বলবো না। নিজের কাজের জায়গায় সবকিছু ঠিক করেছে, কিন্তু আমার মনে হয়, আরও ভাল একটা জীবন ওঁর প্রাপ্য ছিল।"

শিলাজিৎ এই সুন্দর সম্পর্ককে বন্ধুত্বের নাম দিলেন, কারণ তাঁর মতে প্রেম হয়তো এতদিন টেকে না। তবে এই বন্ধু যে শিলাজিতের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে দিলেন গায়ক নিজেই।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া