মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Ajogyo: টলিউডের প্রবীণ তারকাদের নিয়ে হল 'অযোগ্য'র স্পেশাল স্ক্রিনিং, কারা উপস্থিত ছিলেন?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৬ জুন ২০২৪ ১৫ : ২৮Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্তর ছবি দেখতে এসে হলে যাওয়ার আগে জমাটি আড্ডায় মাতলেন মাধবী মুখোপাধ্যায়, অনামিকা সাহা, রঞ্জিত মল্লিক, শকুন্তলা বড়ুয়া, লাবণী সরকার, মিলি চক্রবর্তী, প্রভাত রায়, হরনাথ চক্রবর্তী সহ একাধিক প্রবীণ তারকা। ঠিক যেন ফিরে যাওয়া বছর কুড়ি আগে। ২০২৪-এ তা সম্ভব করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। যে প্রবীণ অভিনেতা অভিনেত্রী এবং পরিচালকদের ছাড়া এই জুটি তৈরি হত না, তাঁদের জন্যই স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত প্রসেনজিৎ ঋতুপর্ণা শিলাজিৎ অভিনীত টলিউডের সবচেয়ে যোগ্য জুটির নতুন ছবি 'অযোগ্য'।

এই প্রবীণ শিল্পীদের নিজেরা আমন্ত্রণ জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁদের কথায়, " এর আগে ৪৯ টি ছবি শুধুই আমাদের জন্য হিট হয়েছে তা তো কখনও নয়, প্রভাতদা (প্রভাত রায়) না থাকলে 'খেলাঘর' হত না আবার হরনাথদা (হরনাথ চক্রবর্তী) না থাকলে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' এর মত সুপারহিট ছবি দর্শক পেতেন না। এছাড়াও এখানে বেশিরভাগ মানুষকেই আমরা পর্দার মায়ের চরিত্রে পেয়েছি, তাই আজ টলিউডের গেট টুগেদার বলাই যায়। দর্শক এই ছবি দেখে তাঁদের মনের কথা বলেছেন, হাউসফুল হল সব উত্তর দিয়ে দিচ্ছে। আর সঙ্গে এই মানুষগুলো দেখে ভাল বলছেন এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।"

এদিন প্রত্যেক প্রবীণ অভিনেতা অভিনেত্রীরা জানালেন, প্রসেনজিৎ ঋতুপর্ণার সেই আগের ম্যাজিক তাঁরা যেন দেখতে পেলেন পর্দায়। আবার কেউ কেউ নিজেদের ফেলে আসা সম্পর্কের কাছে বারবার যেন ফিরে যাচ্ছিলেন এই ছবি দেখে। আবার অনেকেই এই গেট টুগেদারে এতদিন বাদে সহকর্মীদের দেখতে পেয়ে দারুণ খুশি। এতদিন বাদে দেখা সাক্ষাৎ এবং গল্প আড্ডার মাঝে একটু মিষ্টিমুখ না হলে কি চলে?এদিন নিজে হাতে সকলের জন্য মিষ্টি নিয়ে এলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে সকলেই আড্ডা খাওয়া দাওয়ার মাঝে মন দিয়ে দেখলেন 'অযোগ্য'। প্রত্যেকের কথায়, "নাম যাই হোক না কেন এই ছবি আসলে যোগ্য জুটির যোগ্য ছবি"।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া