বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Para Taekwondo: প্যারা তাইকোন্ডোতে বাংলার জয়জয়কার, এল পাঁচটি পদক

Sampurna Chakraborty | ১৫ জুন ২০২৪ ০০ : ১১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: প্যারা তাইকোন্ডোতে দুর্দান্ত পারফরম্যান্স বাংলার। জাতীয় স্তরে আবার জ্বলে উঠলেন বাংলার প্যারা অ্যাথলিটরা‌‌। সাহারানপুরে দু'দিনব্যাপী সপ্তম প্যারা তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে পাঁচটি পদক এল বাংলায়। তারমধ্যে দুটি স্বর্ণপদক, তিনটে রুপো। কে৪৪ বিভাগে সোনা জেতেন গোবিন্দ রায়। পি৪৫ বিভাগে সোনা পান আতার আলি। একই ক্যাটাগরিতে রুপো জেতেন রুবিয়া চ্যাটার্জি দাস। পি১১ বিভাগে রুপোর পদক পান শুভজিৎ চৌধুরী। পি১২ তে রাজ্যকে আরও একটি রুপো এনে দেন সাহেব হুসেন। এবার পশ্চিমবঙ্গ থেকে পাঁচজন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। কেউই খালি হাতে ফেরেনি। তারমধ্যে প্রথমবার নেমেই সোনা পান আতার। তাইকোন্ডো নিয়ে বিশেষ ধারণা ছিল না তাঁর। আরও দুই প্রতিযোগী রুবিয়া এবং সাহেবের সঙ্গে একদিন চন্দননগরে তাঁদের প্রশিক্ষকের কাছে প্রশিক্ষণ নিতে যান। সেখান থেকে সরাসরি প্রতিযোগিতায়। সাহারানপুর স্টেশনে রাত একটার সময় আরও দুই সতীর্থের তত্ত্বাবধানে প্র্যাকটিস করেন। তারপর প্রতিযোগিতায় নেমেই সোনা। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। আতার বলেন, 'আমার জীবনের প্রথম প্রতিযোগিতা। তাইকোন্ডো নিয়ে আমার তেমন ধারণা ছিল না। চন্দননগরে স্যারের কাছে একবার প্রশিক্ষণ নিয়েছিলাম। তারপর মাঝরাতে সাহারানপুর স্টেশনে প্র্যাকটিস। প্রতিযোগিতায় নেমে ভয় লাগছিল। দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তর প্রদেশের প্রতিযোগীরা ছিল। তবে আমার একটা ফিগারও ভুল হয়নি। তখনই বাকিরা বলেছিল, আমি সোনা পাব। তবে আমার মনে একটা ভয় ছিল। কিন্তু আমি ৪.৯ পাই, যা খুবই ভাল। দারুণ আনন্দ হয়েছিল সোনা জিতে।' প্যারা তাইকোন্ডো তুলনায় নতুন। ২০০৫ সালে শুরু হয়। ২০০৯ সালে প্রথম বিশ্বচ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। ২০১৭ থেকে প্যারালিম্পিকে অন্তর্ভুক্ত হয় প্যারা তাইকোন্ডো। তবে ২০২১ টোকিও অলিম্পিকে অভিষেক হয় প্যারা তাইকোন্ডোর। জুডো যোগ হওয়ার ৩৩ বছর পর দ্বিতীয় কন্টাক্ট স্পোর্টস হিসেবে এই খেলা যুক্ত হয়। দুই বিভাগে ভাগ করা হয় এই খেলাকে। যাদের হাতে সমস্যা রয়েছে, তাঁদের জন্য কায়োরুগি শাখা, অন্যটা পুমসে। বিভিন্ন ওয়েট ক্যাটাগরিতে প্রতিযোগীদের ভাগ করা হয়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া