শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Euro Cup: ফাইভ স্টার পারফরম্যান্স, ইউরোর শুরুতেই হুঙ্কার জার্মানির

Sampurna Chakraborty | ১৫ জুন ২০২৪ ০৮ : ২৭Sampurna Chakraborty
জার্মানি - (উইর্টজ, মুসিয়ালা, হ্যাভার্টজ-পেনাল্টি, ফুলক্রুগ, ক্যান)

স্কটল্যান্ড - (রুডিগার - আত্মঘাতী)

আজকাল ওয়েবডেস্ক: স্কটল্যান্ড ইয়ার্ডে জার্মান দস্যু হানা। ইউরোর উদ্বোধনী ম্যাচে জার্মানির আধিক্য। ঘরের মাঠে গোলা বারুদে ঠাসা ফুটবল। শুক্রবার রাতে আলিয়াঞ্জ এরিনায় স্কটল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিল জার্মানি। প্রথমার্ধেই শেষ ম্যাচ। বাকিটা নিয়মরক্ষার। শেষ কবে জার্মানিকে এইভাবে জ্বলে উঠতে দেখা গিয়েছে মনে করা দুস্কর। শেষ তিনটে বড় টুর্নামেন্টে ব্যর্থতার পর একশো গজে ফিরল জার্মান মেশিনারি। হিটলারের দেশের ফুটবলারদের থেকে যে ধরনের ফুটবল দেখতে আমরা অভ্যস্থ। প্রথম মিনিট থেকেই হাই-প্রেসিং ফুটবল। যার মূলে টনি ক্রুস। সঙ্গে দুই তরুণ ফ্লোরিয়ান উইর্টজ এবং জামাল মুসিয়ালা। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে একেবারে পারফেক্ট স্টার্ট জার্মানির। প্রথমার্ধ ঘটনাবহুল। তিনটে গোল। তারমধ্যে একটি পেনাল্টি। একটি লালকার্ড। প্রথম ৪৫ মিনিটে দু'বার 'ভার'এর শরণাপন্ন রেফারি। উদ্বোধনী মঞ্চে এর থেকে উল্লেখযোগ্য শুরু আর কী হতে পারে! ২০২১ সালের পর এই প্রথম আন্তর্জাতিক মঞ্চে এক ম্যাচে তিন গোল জার্মানির। যার প্রথম দুটো ১৯ মিনিটের মধ্যে। একটি পেনাল্টির আবেদন বাতিল না হলে গোল সংখ্যা আরও বাড়তে পারত। তবে দীর্ঘদিন পর জার্মানদের প্রাণবন্ত এবং গতিশীল ফুটবলের সাক্ষী। ইউরোর ইতিহাসে জার্মানির সবচেয়ে বড় জয়। তাঁদের ক্ষিপ্রতায় আত্মসমর্পণ স্কটিশদের। উদ্বোধনী মঞ্চেই হুঙ্কার জার্মানদের। 

জার্মানির ধ্বংসলীলার শুরুটা ম্যাচের ১০ মিনিটে। ক্রুসের থেকে বল পান কিমিচ‌। বক্সের মাথায় উইর্টজকে লক্ষ্য করে স্কোয়ার পাস বাড়ান। চলন্ত বলেই শট জার্মান স্ট্রাইকারের। বল স্কটল্যান্ডের গোলকিপার গানের হাতে লেগে পোস্ট ছুঁয়ে গোলে ঢুকে যায়। রেকর্ড বুকে নাম তুলে ফেলেন উইর্টজ। ইউরো কাপের উদ্বোধনী ম্যাচে সর্বকনিষ্ঠ গোলদাতার নজির গড়লেন। তার ৯ মিনিটের মধ্যে আবার গোল। ম্যাচের ১৯ মিনিটে ২-০ করেন মুসিয়ালা‌। হ্যাভার্টজকে লক্ষ্য করে থ্রু বাড়ান গুন্ডোগান। তাঁর থেকে বল পেয়ে ডান পায়ের শটে টপ নেট ফিনিশ। আরও একটি রেকর্ড। ইউরোর ইতিহাসে প্রথমবার একটি দলের জার্সিতে এক ম্যাচে ২১ বছর বা আরও কম বয়সের দুই ফুটবলার গোল করল। ম্যাচের ২৫ মিনিটে মুসিয়ালাকে ফাউল করেন ক্রিস্টি। পেনাল্টি দেন রেফারি। স্কটল্যান্ডের ফুটবলাররা প্রতিবাদ জানানোয় 'ভার' এর সাহায্য নেন রেফারি। দেখা যায়, বক্সের বাইরে তাঁকে ফাউল করা হয়েছে। পেনাল্টির সিদ্ধান্ত বদলে ফ্রিকিক দেন। সেই যাত্রায় বেঁচে যায় স্কটল্যান্ড। কিন্তু শেষমেষ জার্মানদের গতিশীল এবং ফ্রি ফ্লোয়িং ফুটবলের কাছে আত্মসমর্পণ স্কটিশদের। ৩২ মিনিটে হ্যাভার্টজের থেকে বল পেয়ে জালে রাখেন মুসিয়ালা। কিন্তু তার আগেই হ্যান্ডবলের জন্য বাঁশি বাজিয়ে দেন রেফারি। ম্যাচের ৪২ মিনিটে আবার গোলের সুযোগ পেয়েছিল জার্মানি। কিন্তু তেকাঠিতে রাখতে পারেনি ক্রুস। তবে ব্যবধান বাড়াতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। তার এক মিনিটের মধ্যে গুন্ডোগানকে বক্সের মধ্যে বিপজ্জনক ফাউল করেন পোর্টিয়াস। 'ভার'এর সাহায্যে পেনাল্টি দেন রেফারি। সরাসরি লালকার্ড দেখানো হয় পোর্টিয়াসকে। বিরতির ঠিক আগেই স্কটল্যান্ড দশজনে হয়ে যায়। ৪৫+১ মিনিটে পেনাল্টি থেকে ৩-০ করেন কাই হ্যাভার্টজ। প্রথমার্ধ পুরোপুরি একপেশে। বিরতির পরও তাই। দ্বিতীয়ার্ধে জোড়া গোল। দুই তরুণ স্ট্রাইকারকে সামনে রেখে দল সাজিয়েছিলেন জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান। বিরতির পরও দাপট অব্যাহত। ম্যাচের ৬৩ মিনিটে দুই গোলদাতাকে তুলে নেন ৩৬ বছরের কোচ। নামার পাঁচ মিনিটের মধ্যে স্কোরশিটে নাম তোলেন ফুলক্রুগ।‌ ৬৮ মিনিটে ৪-০ তে এগিয়ে যায় জার্মানি। ম্যাচের ৭৬ মিনিটে মুলারের ক্রস থেকে নিজের এবং দলের গোল ব্যবধান বাড়ান সুপার সাব। কিন্তু অফসাইডের জন্য গোল বাতিল হয়ে যায়। যদিও ম্যাচের অতিরিক্ত সময় (৯০+৩) দলের হয়ে পঞ্চম গোলটি করেন এমরে ক্যান। জার্মানদের দাপুটে ফুটবলে একটিই নেতিবাচক দিক ম্যাচের ৮৭ মিনিটে রুডিগারের আত্মঘাতী গোল। এই একটি মুহূর্ত ছাড়া ফাইভ স্টার পারফরম্যান্স। দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিল নাগেলসম্যানের দল। তবে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটা সুযোগ নষ্ট না হলে ব্যবধান আরও বাড়তে পারত। 

আন্তর্জাতিক মঞ্চে শেষ ১২ ম্যাচে ক্লিনশিট রাখতে পারেনি জার্মানি। বিশ্বকাপ এবং ইউরোয় শেষ এক ডজন ম্যাচে অন্তত একটি গোল হজম করেছে জার্মানরা।‌ এদিনও সেই রেকর্ড অব্যাহত থাকল। ম্যাচের শেষদিকে আত্মঘাতী গোল করে বসেন রুডিগার। এই নিয়ে চতুর্থবার এককভাবে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজক দেশ জার্মানি। এর আগে ১৯৭৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় তাঁরা। ১৯৮৮ ইউরোতে সেমি ফাইনালিস্ট। ২০০৬ বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করে। এটা জার্মানির ১৪তম ইউরো কাপ। যা অন্যান্য দেশের থেকে বেশি। তারমধ্যে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। যৌথভাবে এই রেকর্ড রয়েছে স্পেনেরও। এর আগে মোট ১৩ বার স্কটল্যান্ডের সঙ্গে সাক্ষাৎ হয় জার্মানির। তারমধ্যে মাত্র একবার জিতেছিল স্কটরা। ১৯৯৯ এপ্রিলে যেতে স্কটল্যান্ড। এত বড় মঞ্চে এই নিয়ে তৃতীয়বার মুখোমুখি হয় দুই দেশ। আগের দু'বারই জিতেছিল জার্মানরা‌‌। ১৯৮৬ বিশ্বকাপ এবং ১৯৯২ ইউরোতে জেতে তাঁরা। এবার হ্যাটট্রিক হল। একপেশে ফুটবলে খড়কুটোর মতো উড়িয়ে দেয় স্কটিশদের। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া