সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | T20 World Cup: বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান, সুপার এইটে মার্কিন যুক্তরাষ্ট্র

Sampurna Chakraborty | ১৪ জুন ২০২৪ ০৫ : ১৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ইংরেজিতে একটি প্রবাদ আছে, 'ফরচুন ফেভার্স দ্য ব্রেভ।' বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, ভাগ্য সাহসীদের সঙ্গ দেয়। চলতি টি-২০ বিশ্বকাপেও সেটাই হল। নিউজিল্যান্ডের পর এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান। পরপর দুই শক্তিশালী দলের বিদায়। শুক্রবার ফ্লোরিডার লাউডারডেলে বৃষ্টির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ায় বিশ্বকাপে যাত্রা শেষ বাবর আজমদের। আমেরিকা এবং ভারতের কাছে প্রথম দুই ম্যাচ হারায়, টিকে থাকতে গ্রুপের বাকি দুটো ম্যাচ জিততেই হত গ্রিন আর্মিদের। পাশাপাশি তাকিয়ে থাকতে হত ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পারফরম্যান্সের দিকে। আগের দিন আয়োজক দেশকে হারিয়ে সুপার এইটের ছাড়পত্র সংগ্রহ করে নিয়েছে রোহিত শর্মারা।‌‌ ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ইউএসএ। তাঁরা আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলে বা কোনও কারণে পয়েন্ট ভাগাভাগি হলেই পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে যেত। শেষপর্যন্ত তাই হল। বরুণদেব বাবরদের সঙ্গ দিলেন না। বৃষ্টির জন্য টসও হয়নি। খেলা পরিত্যক্ত হওয়ায় দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ হয়ে গেল। অর্থাৎ ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সুপার এইটে চলে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। শেষ ম্যাচ জিতলেও চার পয়েন্ট হবে বাবরদের। যা আমেরিকার থেকে এক পয়েন্ট কম। এদিন ভারতীয় সময় রাত ১১.০৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করার পর খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। সেই মুহূর্তেই স্বপ্নভঙ্গ গতবারের রানার্সদের। প্রথম দুই ম্যাচে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারেনি বাবররা।‌ তারই খেসারত দিতে হল। অন্যদিকে অভিষেকেই ক্রিকেটের লিলিপুটদের বড় প্রাপ্তি। পাকিস্তানের থেকে অনেক বেশি সাহসী ক্রিকেট খেলে মার্কিন যুক্তরাষ্ট্র। কানাডার পর পাকিস্তানকে হারিয়ে সুপার এইটের দরজায় কড়া নাড়ছিল তাঁরা। শেষমেষ ভাগ্য সঙ্গ দিল। তবে তাঁদের কৃতিত্বকে কোনওভাবে খাটো করা যায় না। বরং, প্রথম দুই ম্যাচে যে ক্রিকেট খেলেছে পাকিস্তান, তাতে বাবরদের পরের পর্বে না যাওয়াই উচিত ছিল। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া