সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Bollywood: অজয়ের 'সিংহম এগেইন'কে সরিয়ে জায়গা পাকা করলো 'স্ত্রী ২'? আবারও একফ্রেমে আমির-জুহি

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ জুন ২০২৪ ১৭ : ২৭Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

'সংঘম'কে সরিয়ে 'স্ত্রী'?

অমর কৌশিক পরিচালিত 'স্ত্রী ২' ঘিরে দর্শকের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আবারও একবার বড়পর্দায় রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুরের জুটিকে দেখার জন্য উৎসাহিত অনুরাগীরা। অবশেষে অপেক্ষার অবসান। ঘোষণা হল 'স্ত্রী ২'-এর মুক্তির দিন। চলতি বছর ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে ছবিটি। এই দিনেই মুক্তি পাওয়ার কথা ছিল অজয় দেবগন-এর 'সিংহম এগেইন'। দিওয়ালির ছবি হয়ে আসছে 'সিংহম এগেইন', তাই ১৫ আগস্ট মুক্তির অপেক্ষায় 'স্ত্রী ২'।

এক দশক পাড় কিয়ারার

দেখতে দেখতে সিনেমা জগতে ১০ বছর পাড় করে ফেললেন অভিনেত্রী কিয়ারা আডবানি। তাঁর মিষ্টি হাসি আর দূর্দান্ত অভিনয় দক্ষতায় তিনি মন জয় করেছেন দর্শকের। অভিনয় জগতে স্ত্রী এক দশক পাড় করায় আবেগপ্রবণ সিদ্ধার্থ মালহোত্রাও। সোশ্যাল মিডিয়ায় কিয়ারার সঙ্গে একটি অদেখা ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, "এইভাবে ভালবাসা আর পরিশ্রম দিয়ে নিজেকে আরও সফল করো। আরও এগিয়ে যাও উজ্জ্বল ভবিষ্যতের দিকে।"

কবে মুক্তি পাচ্ছে 'জিগরা'?

আবারও আলিয়াকে নিয়ে বড় খবর বড়পর্দায়। মুক্তি পেতে চলেছে তাঁর আসন্ন ছবি 'জিগরা'। ছবিটি চলতি বছর সেপ্টেম্বর মাসেই মুক্তির কথা ছিল তবে জানা যাচ্ছে, ছবি মুক্তির সময় পিছিয়েছে। ১১ অক্টোবর ছবিটি বড়পর্দায় আসছে। 'জিগরা'-এ আলিয়ার সঙ্গে দেখা যাবে অভিনেতা বেদাং রায়নাকে। ভাই বোনের সম্পর্ক উঠে আসবে এই ছবির গল্পে।

নতুন রূপে বিদ্যা

বলিউডে এইমুহুর্তে সবচেয়ে চর্চিত ছবি কার্তিক আরিয়ান-এর 'চন্দু চ্যাম্পিয়ন'। মুম্বইয়ে এই ছবির স্পেশ্যাল স্ক্রিনিং-এ উপস্থিত ছিলেন বহু তারকা। সবার মাঝে এদিন নজর কাড়লেন অভিনেত্রী বিদ্যা বালান। একটি কালো গাউনে অপরূপা হয়ে হাজির হয়েছিলেন বিদ্যা। তাঁকে দেখে বোঝা যাচ্ছে তিনি ওজন ঝরিয়েছেন। তারপর থেকেই বিদ্যার এই পরিবর্তন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায়। অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন বিদ্যাকে।

এক ফ্রেমে আমির-জুহি

আমির-জুহির জুটির নস্ট্যালজিয়া আরও একবার ফিরে পেলেন অনুরাগীরা। এক ফ্রেমে ধরা দিলেন আমির ও জুহি। আমির খানের মায়ের ৯০ তম জন্মদিনে উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকারা। তাঁদের মধ্যে অন্যতম জুহি চাওলা। আমিরের সঙ্গে বহু বছরের বন্ধুত্বের ফলে তাঁদের পরিবারের একজন হয়ে উঠেছেন জুহি। তাই এদিন জন্মদিনের পার্টির ঝলক অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে জুহি লেখেন, "আম্মির জন্মদিন সেলিব্রেশনে পুরো পরিবারকে একসঙ্গে পেয়ে খুব ভাল লাগছে।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া