শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | TRP List: 'ফুলকি', 'পর্ণা' না 'কথা'? হাড্ডাহাড্ডি লড়াইয়ে 'বাংলা সেরা'র শিরোপা জিতল কে?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ জুন ২০২৪ ২০ : ৪১Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: টিআরপি তালিকায় টিকে থাকার লড়াইয়ে আবারও প্রথম স্থানে জি বাংলার 'ফুলকি'। প্রাপ্ত নম্বর‌ ৭.০। ধারাবাহিকের নানা টুইস্টের মিশেলে নায়ক নায়িকার সম্পর্কের রসায়ন দারুণ পছন্দ দর্শকের। তাই আবারও 'বাংলা সেরা'র মুকুট উঠল 'ফুলকি'র মাথায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্বিতীয় স্থানে 'নিম ফুলের মধু'। ৬.৪ নম্বর পেল পর্ণা-সৃজনের গল্প। 'মঞ্জুলিকা'র রূপে পর্ণাকে সুইটিকে জব্দ করতে দেখে বেশ মজাই পেয়েছেন দর্শক। ৫.৯ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার 'কথা'। চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে জি বাংলার দুটি ধারাবাহিক। 'জগদ্ধাত্রী' ও 'কোন গোপনে মন ভেসেছে'। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৬। পঞ্চম স্থানে ৫.৪ নম্বর পেয়ে রয়েছে স্টার জলসার 'গীতা এল এল বি'। নতুন বিপদের হাত থেকে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে লড়ছে গীতা। তাই দর্শকমনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।

স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া', ৫.৩ নম্বর পেয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। সপ্তম স্থান অধিকার করেছে 'জল থইথই ভালবাসা'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.০। অষ্টমে ৪.৮ নম্বর পেয়ে রয়েছে 'রোশনাই'। নতুন হলেও অল্পদিনেই দর্শকমনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। নবমে রয়েছে 'বঁধুয়া', প্রাপ্ত নম্বর ৪.৭। ৪.৬ নম্বর পেয়ে দশম স্থান দখল করেছে নতুন ধারাবাহিক 'উড়ান'।

টিআরপির ওঠাপড়ায় বন্ধের মুখে বেশ কয়েকটি ধারাবাহিক। স্টার জলসা থেকে জি বাংলা, ধারাবাহিক বন্ধের তালিকায় রয়েছে অনেকগুলো ধারাবাহিকের নাম। যেমন, স্টার জলসার 'জল থইথই ভালবাসা' শেষ হয়ে যাওয়ার গুঞ্জন উঠেছে। অন্যদিকে জি বাংলার দুটি ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'র শেষ দিনের শুটিং হয়ে গেল। আর অল্প কিছুদিনের মধ্যেই শেষ হবে এই ধারাবাহিক। এছাড়াও মাত্র দু'মাসের মধ্যেই বন্ধের মুখে 'অষ্টমী'। অন্যদিকে আসছে নতুন ধারাবাহিকও। জি বাংলায় আসছে ধারাবাহিক 'পুবের ময়না'। এছাড়াও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার-এর পরিচালনায় আসছে নতুন একটি প্রেমের গল্প।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া