সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Bollywood: কিরণ বেদীর বায়োপিকে নতুন চমক কী? আন্তর্জাতিক স্তরে কার সঙ্গে জুটি বাঁধছেন অরিজিৎ সিং?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ জুন ২০২৪ ১৯ : ০৫Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

কিরণ বেদীর বায়োপিক

বলিউডে আসছে দেশের প্রথম মহিলা আইপিএস অফিসার কিরণ বেদীর বায়োপিক। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন কুশল চাওলা। নারী সম্প্রদায় তথা গোটা দেশের গর্ব কিরণ। এবার তাঁর জীবন কাহিনী ফুটে উঠবে সিলভার স্ক্রিনে। ছবির নাম রাখা হয়েছে ‘বেদী: দ্য নেম ইউ নো, দ্য স্টোরি ইউ ডোন্ট’। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রাথমিক প্রযোজনার কাজ। পর্দায় কিরণ বেদী কে হচ্ছেন তা এখনও চূড়ান্ত হয়নি।

আলিয়ার বই প্রকাশ

আলিয়া ভাটের জীবনে এবার নতুন মাইলফলক। শিশুদের জন্য ছবির বই প্রকাশ করতে চলেছেন তিনি। শিশুদের জন্য অভিনেত্রীর পোশাকের ব্র্যান্ড এড আ মাম্মার তরফে প্রকাশিত হতে চলেছে বইটি। বইয়ের প্রথম সিরিজের নাম 'এড ফাইন্ডস আ হোম'। সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ভিডিও বার্তায় অভিনেত্রী অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন এই সুখবর। আগামী ১৬ জুন প্রকাশিত হবে বইটি।

জুটিতে মার্টিন গ্যারিক্স ও অরিজিৎ

বিশ্ব বিখ্যাত গায়ক মার্টিন গ্যারিক্স ও অরিজিৎ সিং-এর একটি ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। সম্প্রতি, গ্যারিক্স, অরিজিৎ-এর সঙ্গে একটি ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, দু'জনেই খোশমেজাজে আড্ডা দিচ্ছেন এবং সেইসঙ্গে চলছে গান চর্চাও। এই ছবি দেখেই এখন তুমুল জল্পনা শুরু হয়েছে যে গ্যারিক্স ও অরিজিৎ হয়ত খুব তাড়াতাড়ি জুটি বাঁধতে চলেছেন কোনও আন্তর্জাতিক কাজে। তবে এই নিয়ে মুখ খোলেননি দুই গায়কের কেউই।

মীরার নতুন অধ্যায়

শাহিদ কাপুরের স্ত্রী, মীরা রাজপুত কাপুর শুরু করলেন তাঁর জীবনের নতুন অধ্যায়। নিজের স্কিন কেয়ার ব্র্যান্ড প্রকাশ করলেন তিনি। নাম 'আকিন্দ'। ঈশা আম্বানির বিউটি অ্যাপ 'টিরা'-তে প্রকাশিত হল মীরার ব্র্যান্ড। সব ধরণের স্কিন কেয়ার দ্রব্য এখানে পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি। মীরার এই নতুন যাত্রায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া