সোমবার ১৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১২ জুন ২০২৪ ০০ : ৪৮[DELETED]Rahul Majumder
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
কবে আসছে অজয়-কাজলের নয়া ছবির ঝলক?
ফের একবার বড়পর্দায় একসঙ্গে হাজির হতে চলেছেন অজয় দেবগণ এবং তাব্বু। তবে 'শত্রু' কিংবা 'বন্ধু' হিসাবে নয়। একেবারে জুটি বেঁধে। ছবির নাম 'অউরো মেঁ কহা দম থা'। বহু বছর পর তাব্বুর সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরছেন 'সিংহম'। ইতিমধ্যেই নীরজ পাণ্ডে পরিচালিত এই ছবির প্রথম ঝলকে মন মজেছে দর্শকের। জানা গিয়েছে, আগামী ১৩ জুন আসতে চলেছে ছবির ট্রেলার।
অমিতাভকে শুভেচ্ছা অভিষেক-এর
সম্প্রতি মুক্তি পেয়েছে 'কল্কি ২৮৯৮ এডি' ছবির ট্রেলর। তা দেখেই নিজের উচ্ছ্বাস সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন অভিষেক বচ্চন। ছবির সেই ট্রেলারের ভিডিও সমাজমাধ্যমে নিজের প্রোফাইল থেকে শেয়ার করেছেন অভিষেক।
প্রসঙ্গত, ছবির মুখ্যচরিত্রে অভিনয় করছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রভাস। প্রভাসের পাশাপাশি মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোনের মতো বলি তারকাকে। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে কমল হসনকে।
'আমিরি' দাওয়াত!
ঘটা করে মা জিনত হুসেন-এর জন্মদিন পালন করতে চলেছেন আমির খান। খবর, চোখ ধাঁধানো এক অনুষ্ঠানের পাশাপাশি হতে চলেছে দারুণ খানাপিনা। আগামী ১৩জুন ৯০-এ পা রাখছেন জিনত। তাই এই বিশেষ দিনে দেশের বিভিন্ন রাজ্য থেকে নিজের ২০০জন আত্মীয়দের আমন্ত্রণ জানিয়েছেন এই বলি-তারকা। শুধু তাই নয়, বিমানে করে সেই অতিথিদের প্রত্যেককে উড়িয়ে আনছেন আমির!
কঙ্গনা- সদগুরু সাক্ষাৎ
সদ্য লোকসভা নির্বাচনে জয়ী হয়েই তামিলনাড়ুর কোয়েম্বাটোরে হাজির হয়েছেন কঙ্গনা রানাউত। আধ্যাত্মিক গুরু সদগুরুর সঙ্গে দেখা করতেই সেখানে হাজির হয়েছিলেন তিনি। অভিনেত্রীর সূত্রের খবর, আধ্যাত্মিক গুরুর আশীর্বাদ নিতেই তাঁর কাছে হাজির হয়েছিলেন তিনি। তাঁদের মধ্যে আধ্যাত্মিতাও নিয়েও চলেছে আলোচনা।সদগুরু-কঙ্গনার সেই আলাপচারিতার ছবি এখন ঘুরছে নেটপাড়ায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি