শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১২ জুন ২০২৪ ১৯ : ০৫[DELETED]Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ বছর ধরে মঞ্চে জনপ্রিয়তা কুড়োনোর পর এবার বড়পর্দায় 'অথৈ'। মঞ্চের মতো ছবির ক্ষেত্রেও পরিচালনার দায়িত্ব সামলেছেন অর্ণ মুখোপাধ্যায়। এই ছবির মাধ্যমেই টলিপাড়ায় পরিচালক হিসাবে পথ চলা শুরু হল তাঁর। সম্প্রতি, দক্ষিণ কলকাতার একটি প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল এই ছবির প্রিমিয়ার। সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, অঙ্কুশ হাজরা, পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, দিতিপ্রিয়া রায় সহ টলিপাড়ার একাধিক জনপ্রিয় ব্যক্তিত্বরা।
এই প্রথমবার মাকে নিয়ে নিজের ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। 'অথৈ'-এর অভিনেত্রী বললেন, 'মা এত ভিড়ে আসতে খুব একটা পছন্দ করেন না, তবে মঞ্চে 'অথৈ' দেখে মা খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। তাই মা এবং আরও অনেক কাছের মানুষদের নিয়েই ছবিটা দেখব'। পরিচালক-অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়ের কথায়, 'আমি আজ একইসঙ্গে নার্ভাস এবং উত্তেজিত। আশা করি, মঞ্চে দর্শকেরা যেমন 'অথৈ'-কে ভালবেসেছেন বড়পর্দাতেও ভালোবাসবেন '।
এই ছবিতে রয়েছেন অভিনেত্রী মিমি দত্ত। তাই তাঁর হাত ধরে ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন অভিনেতা ওম সাহানি। 'অথৈ' নিয়ে দুজনেই যে খুব আশাবাদী, তা অবশ্য জানাতে ভুললেন না তাঁরা। প্রসঙ্গত, এই ছবিতে অভিনয় করার পাশাপাশি সৃষ্টিশীল পরিচালনার দায়িত্ব সামলেছেন অনির্বাণ ভট্টাচার্য। প্রিমিয়ারে ছোটাছুটির মাঝেই তিনি বললেন, "এত দিন অনেক কিছু বলেছি। এবার ছবিটা দর্শকদের দেখতে হবে"। নতুন পরিচালক অর্ণ মুখোপাধ্যায়ের এই ছবির প্রিমিয়ারে এসেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছিলেন সস্ত্রীক পরমব্রত চট্টোপাধ্যায়ও। দেখা গেল গৌরব ও ঋদ্ধিমাকেও।
প্রসঙ্গত, উইলিয়াম শেক্সপীয়র রচিত নাটক 'ওথেলো' উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি। 'অথৈ'-এ অন্যতম মুখ্য ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য,সোহিনী সরকার, অর্ণ মুখোপাধ্যায়কে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে অর্পণ ঘোষাল, দিতিপ্রিয়া রায়, মিমি দত্ত সহ একাধিক অভিনেতা অভিনেত্রীরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি