শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: সমাজের মুখে আয়না ধরতে শহরে টিম 'প্রধান', প্রকাশ্যে পোস্টার!

নিজস্ব সংবাদদাতা | ১০ নভেম্বর ২০২৩ ১৭ : ০১Angana Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ১০ নভেম্বর, ২০২৩, বেঙ্গল টকিজ এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস নন্দনে তাদের বহু প্রতীক্ষিত ছবি "প্রধান"-এর প্রথম পোস্টার প্রকাশ করেছে। উপস্থিত ছিলেন পরাণ বন্দোপাধ্যায়, দেব, সোহম, অনির্বাণ চক্রবর্তী, মমতা শঙ্কর, সুজন মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, অম্বরীশ ভট্টাচার্য ও কণীনিকা বন্দোপাধ্যায়। এই ছবি দিয়েই বড়পর্দায় আত্মপ্রকাশ করছেন সৌমিতৃষা কুণ্ডু। হাজির ছিলেন তিনিও। এছাড়াও ছিলেন সহ-প্রযোজক অতনু রায়চৌধুরী, প্রণব কুমার গুহ এবং পরিচালক অভিজিৎ সেন।
 "টনিক"-এর সাফল্যের পর নতুন এই ছবিতেও পরিচালকের সঙ্গে জুটি বেঁধেছেন দেব ও পরান বন্দোপাধ্যায়। ৫৩ তম আইএফএফ আই -তে মূলধারার সিনেমা বিভাগে নির্বাচিত হয়েছিল "টনিক"। দুই অভিনেতার রসায়ন মনে দাগ কেটেছিল অনুরাগীদের। এই ছবিতে দর্শকরা আবারও তাঁদের পর্দায় দেখতে পাবেন এক ফ্রেমে।
 মূল্যবোধ এবং সম্পর্ক নিয়েই গল্প বোনা হয়েছে "প্রধান"-এর। এমন গল্প, যা সমাজের চেহারার আয়না ধরে রাখে। উত্তরবঙ্গের মনোরম লোকেশনে ছবির শুটিং হয়েছে । ""দর্শকরা ছবিটি পছন্দ করবেন”, দাবি প্রযোজক অতনু রায়চৌধুরীর।
এই ছবিতে অনির্বাণ চক্রবর্তীকে পুনরাবিষ্কার করবেন দর্শক, মত পরিচালক অভিজিৎ সেন-এর। রয়েছে আরও অনেক চমক।
ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শুভদীপ দাস। গানে সুর দিয়েছেন শান্তনু মৈত্র ও রথীজিৎ ভট্টাচার্য। গানের কথা লিখেছেন প্রসেন।
 ছবিটির সম্পাদনায় আছেন সুজয় দত্ত রায়।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া