বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Sandeep Patil: পিচ প্রসঙ্গ এড়িয়ে গেলেন, দল নির্বাচন নিয়ে কী বললেন সন্দীপ পাতিল?

Sampurna Chakraborty | ১২ জুন ২০২৪ ০৬ : ২৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: তিনি কোনওদিন টি-২০ ক্রিকেট‌ খেলেননি। কিন্তু একদিনের ক্রিকেট খেলেছেন সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের মেজাজে। মারকুটে ব্যাটার হিসেবে সুনাম ছিল। সঙ্গে সুদর্শন। তখনকার দিনে আইপিএল থাকলে, তিনি আদর্শ হতেন। বিশ্বকাপের বাজারে সন্দীপ পাতিলকে হাতের নাগালে পেয়ে গেলে টি-২০ বিশ্বকাপ নিয়ে প্রশ্ন হবে না সেটা কী হয়! কিন্তু শুরুতেই কপিল দেবের বিশ্বকাপজয়ী দলের সদস্য ফতোয়া জারি করলেন। স্পষ্ট জানিয়ে দিলেন, বিশ্বকাপ নিয়ে কোনও প্রশ্ন করা যাবে না। তবে কথাবার্তায় তাঁর মনোভাব উঠে এল। চলতি টি-২০ বিশ্বকাপের বাইশ গজের চরিত্র নিয়ে সমালোচনার ঝড় বইছে। ব্যাটাররা পারফর্ম করতে ব্যর্থ হচ্ছে। বিশ্বকাপের পিচ নিয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হননি তিরাশির বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। ঘুরিয়ে টি-২০ ক্রিকেটে পিচ নিয়ে সন্দীপ পাতিল বলেন, 'পিচের চরিত্র দুই দলের কাছেই সমান থাকে। কম রান করেও ম্যাচ জেতার নজির তিরাশির ফাইনালে রয়েছে। পিচের চরিত্র বুঝে পরিকল্পনা সাজানোর মধ্যেই সাফল্যের রহস্য লুকিয়ে থাকে।' নিউইয়র্কের পিচ নিয়ে বিশেষ মন্তব্য না করলেও জানিয়ে দিলেন, টস পার্থক্য গড়ে দেয়। এবারের টি-২০ বিশ্বকাপের অধিকাংশ ম্যাচই লো স্কোরিং। তাতে কি সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের বিনোদন ফ্যাক্টর কমে যাচ্ছে? সন্দীপ পাতিল বলেন, 'শুধু ব্যাটারদের কথা ভাবলে চলবে না, বোলারদের কথাও ভাবতে হবে। লো স্কোরিং ম্যাচ হতেই পারে, কোনও সমস্যা নেই। ক্রিকেটের নিয়ম বদলে গিয়েছে। প্লেয়ারের মানসিকতায়ও বদল এসেছে।'

ক্রিকেট যে এখন অনেকটাই বদলে গিয়েছে, সেটা মেনে নিলেন। 'আমি সবসময়ই টি-২০ মেজাজে ক্রিকেট খেলেছি। সে টেস্ট ম্যাচ হোক, বা একদিনের ক্রিকেট। আমাদের সময় কোচেরা সোজা ব্যাটে খেলতে বলত। এখন আড়াআড়ি খেলতে বলে,'এক নিশ্বাসে আধুনিক ক্রিকেটের নির্যাস জানান পাতিল। রিঙ্কু সিংয়ের জায়গায় শিবম দুবেকে নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। শুধুমাত্র আইপিএলের প্রাথমিক পর্বের কয়েকটা ম্যাচের পারফরম্যান্স দিয়ে টি-২০ বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন দুবে। আগে দেশের জার্সি অর্জন করতে ক্রিকেটারদের কালঘাম ছুটে যেত। এখন আইপিএলের দৌলতে সেটা অনেকটাই সহজলভ্য। একদা নির্বাচক মণ্ডলীর প্রধান এর সঙ্গে একমত নন। এই প্রসঙ্গে সন্দীপ পাতিল বলেন, 'আমি এমন মনে করি না। এখনও রঞ্জি ট্রফির পারফরম্যান্স দিয়ে বিচার করা হয়। ঘরোয়া ক্রিকেটে সাফল্যই জাতীয় দলের দরজা খুলে দেয়। তবে এটা টি-২০ বিশ্বকাপ। তাই হয়তো আইপিএলের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হয়েছে।' শাহবাজ আহমেদও জানান, পরিকল্পনার মধ্যেই সাফল্য, ব্যর্থতা লুকিয়ে থাকে। পিচ বড় ফ্যাক্টর নয়। প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা অবশ্য চলতি টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল নিয়ে আশাবাদী। মুগ্ধ যশপ্রীত বুমরার পারফরম্যান্সে। একই সঙ্গে প্রশংসায় ভরিয়ে দিলেন হার্দিক পাণ্ডিয়াকেও।‌ 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া